RG Kar Rape Case: নির্যাতিতার পরিবারকে অপমান করা একেবারেই লজ্জাজনক, মন্তব্য সুকান্ত মজুমদারের

আরজি কর হাসপাতালে ধর্ষণ ও খুনের ঘটনায় সম্প্রতি নিম্ন আদালতের রায়দানের পর ক্ষোভে ফেটে পড়েছেন তরুণী চিকিৎসককের বাবা-মা।

RG Kar Rape Case: নির্যাতিতার পরিবারকে অপমান করা একেবারেই লজ্জাজনক, মন্তব্য সুকান্ত মজুমদারের

আরজি কর হাসপাতালে (RG Kar Medical College and Hospital) ধর্ষণ ও খুনের ঘটনায় সম্প্রতি নিম্ন আদালতের রায়দানের পর ক্ষোভে ফেটে পড়েছেন তরুণী চিকিৎসককের বাবা-মা। তাঁরা এই ঘটনার পর রাজ্য প্রশাসনের বিরুদ্ধে অভিযোগের আঙুল তো তুলেইছেন। সেই সঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগের দাবিও জানিয়েছেন। তারপর থেকেই আসরে নেমেছে তৃণমূল নেতৃত্ব। তৃণমূল নেতা কুণাল ঘোষ থেকে শুরু করে মদন মিত্র, মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়, সাংসদ সৌগত রায়ের মতো নেতারা আক্রমণ শানাতে ঝাঁপিয়ে পড়েছেন। এবার এই নিয়ে পাল্টা তৃণমূল নেতাদের জবাব দিলেন রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার।

সুকান্তর বক্তব্য

তিনি এদিন বলেন, "যেভাবে নির্যাতিতার পরিবারকে আক্রমণ করা হচ্ছে, তা অত্যন্ত লজ্জাজনক। আগামীকাল আমি মৃত চিকিৎসকের বাবা-মায়ের সঙ্গে দেখা করব। ওনাদের পাশে আমরা রয়েছি। এই কেসটি যখন কলকাতা পুলিশের হাতে ছিল, সেই ৫ দিনে সমস্ত তথ্যপ্রমাণ নষ্ট করা হয়েছিল। যার ফলে যে ধরনের ন্যায়বিচার পাওয়ার কথা ছিল, তা হয়নি"।

দেখুন ভিডিয়ো

শিয়ালদহ আদালতের রায়

প্রসঙ্গত, শিয়ালদহ আদালতের রায় অনুযায়ী অভিযুক্ত সিভিক ভলেন্টিয়ারকে যাবৎজ্জীবনের কারদণ্ডের সাজা মিলেছে। আর সেই সঙ্গে নির্যাতিতার পরিবারকে রাজ্য সরকারকে ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছিল রাজ্য সরকার। যদিও আদালতেই তরুণীর বাবা-মা জানায় তাঁরা ক্ষতিপূরণ চায় না. বরং তাঁরা ন্যায্য বিচার চায়।

(The above story first appeared on LatestLY on Jan 01, 1970 05:30 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).