Suvendu Adhikari: 'বিশ্বাসঘাতক'এর কেন্দ্রে দিল্লিতে ভোটপ্রচারে শুভেন্দু অধিকারী

দিল্লিতে জমিয়ে ভোটপ্রচারে বঙ্গ বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। আগামী ৫ ফেব্রুয়ারি হতে চলা দিল্লি বিধানসভা ভোটে বিজেপিকে জেতাতে ময়দানে নামলেন নন্দীগ্রামের বিধায়ক।

Suvendu Adhikari: 'বিশ্বাসঘাতক'এর কেন্দ্রে দিল্লিতে ভোটপ্রচারে শুভেন্দু অধিকারী
Subvendu Adhikari's election rally in Delhi. (Photo Credits: X)

দিল্লিতে জমিয়ে ভোটপ্রচারে বঙ্গ বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। আগামী ৫ ফেব্রুয়ারি হতে চলা দিল্লি বিধানসভা ভোটে বিজেপিকে জেতাতে ময়দানে নামলেন নন্দীগ্রামের বিধায়ক। পশ্চিম দিল্লির নজফগড় কেন্দ্রে বিজেপির নীলম পেহেলওয়ানের হয়ে জনসভা করলেন শুভেন্দু। এই আসনেই গত দু'বার জিতেছিলেন আম আদমি পার্টির প্রার্থী তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রী কৈলাশ গেহলেট (Kailash Gahlot)। কিন্তু আচমকা ভোটের অরবিন্দ কেজরিওয়ালের সঙ্গে বিবাদের পর কৈলাশ গেহলেট আপ ছেড়ে বিজেপিতে যোগ দেন। নিজে বিজেপির প্রার্থী না হলেও এতদিন বিজেপির কড়া সমালোচনা করা কৈলাশ এবার পদ্ম প্রার্থী নীলমকে জেতাতে পরিশ্রম করছেন।

আপ সমর্থকরা কৈলাশ গেহলেটকে বলছেন বিশ্বাসঘাতক। সেই 'বিশ্বাসঘাতক'-এর কেন্দ্রেই প্রচার করলেন তৃণমূল সমর্থকরা যাকে বিশ্বাসঘাতক বলে কটাক্ষ করেন সেই শুভেন্দু। জার্সি বদলে বিজেপিতে যোগ দেওয়া কৈলাশের পরিবর্তে এবার নজফগড়ে আপ প্রার্থী করা হয়েছে তরুণ যাদবকে। কংগ্রেসের টিকিটে দাঁড়িয়েছেন সুষমা যাদব।

আরও পড়ুন-পুনের পর নাগপুরে ছড়াচ্ছে গুলেন বারি সিনড্রোম, এই বিরল স্নায়ুজনিত রোগের উপসর্গ কী?

দেশের রাজধানী শহরের ভোটপ্রচারে শুভেন্দুর মুখে শোনা গেল, বাংলার অপশাসনের কথা, মমতা বন্দ্য়োপাধ্যায়ের সরকারের তীব্র সমালোচনা। আম আদমি পার্টি-কে হারানোর ডাক দিয়ে শুভেন্দু তুলোধনা করলেন, মমতা-কেজরিওয়ালের ঘনিষ্ঠতাকে। কেজরি-মমতা দুজনেই দুর্নীতিগ্রস্থ বলেও শুভেন্দু অভিযোগ করেন। এদিকে, এবার দিল্লি বিধানসভা নির্বাচনে আম আদমি পার্টিকে সমর্থন করছে তৃণমূল। তৃণমূলের নেতা-মন্ত্রী-সাংসদরা সোশ্যাল মিডিয়ায় কেজরিওয়ালের পক্ষ গলা ফাটাচ্ছেন।

দিল্লিতে বিজেপি এবার তাদের সব তাস ব্যবহার করতে চাইছে। নরেন্দ্র মোদী থেকে অমিত শাহ, যোগী আদিত্যনাথ থেকে শুরু করে দেশের প্রায় সব রাজ্যের বিজেপির মুখ্যমন্ত্রীরা দিল্লিতে কেজরিওয়ালকে হারাতে প্রচার করছেন।

বাংলায় নিজের জেলার বাইরে দলকে সেভাবে নির্বাচনী সাফল্য পাচ্ছেন না বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। আরজি কর কাণ্ডের পর হওয়া রাজ্যের সব কটি বিধানসভায় ভরাডুবি হয়েছে বিজেপির। পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দুর সঙ্গে রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদারের মধ্যে সম্পর্ক নিয়েও জল্পনা শুরু হয়েছে। কিন্তু কেন্দ্রীয় নেতৃত্বের কাছে শুভেন্দুর গুরুত্ব এখনও অনেক। তবে বাংলায় ২০২৬ বিধানসভা নির্বাচন শুভেন্দুর কাছে অগ্নিপরীক্ষার হতে চলেছে তা সবারই জানা।

(The above story first appeared on LatestLY on Jan 28, 2025 07:17 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).