Arpita Mukherjee: ক্যামেরার সামনে কাঁদলেন অর্পিতা, মুখ খুললেন না পার্থ
ইএসআই হাসপাতাল থেকে বেরনোর সময় অর্পিতা ক্যামেরার সামনে একটি বাক্য উচ্চারণ করলেও, পার্থ মুখে কুলুপ আঁটেন। হাসপাতাল থেকে বেরনোর সময় পার্থ চট্টোপাধ্যায় ক্যামেরার সামনে কোনও মন্তব্য করেননি।
কলকাতা, ৫ অগাস্ট: অর্পিতা মুখোপাধ্যায়ের (Arpita Mukherjee) সঙ্গে কোনও ধরনের ঘনিষ্ঠ সম্পর্কের কথা অস্বীকার করেন পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee) । রাজ্যের প্রাক্তন মন্ত্রীর ওই দাবির পর এবার একেবারে অন্য রূপে দেখা মিলল পার্থ ঘনিষ্ঠ অভিনেত্রীর।শুক্রবার জোকার ইএসআই হাসপাতাল থেকে বেরনোর সময় অর্পিতা জানান, তিনি কিছু বলবেন না ক্য়ামেরার সামনে। ইডি আধিকারিকদের সব কথা জানিয়েছেন বলে মন্তব্য করেন পার্থ ঘনিষ্ঠ মডেল, অভিনেত্রী।
ইএসআই হাসপাতাল থেকে বেরনোর সময় অর্পিতা ক্যামেরার সামনে একটি বাক্য উচ্চারণ করলেও, পার্থ মুখে কুলুপ আঁটেন। হাসপাতাল থেকে বেরনোর সময় পার্থ চট্টোপাধ্যায় ক্যামেরার সামনে কোনও মন্তব্য করেননি। অন্যদিকে অর্পিতা হাসপাতাল থেকে বের হন চোখে জল নিয়ে। হাসপাতাল থেকে কাঁদতে কাঁদতে বেরিয়ে যান অর্পিতা মুখোপাধ্যায়।
অন্যদিকে পার্থ চট্টোপাধ্যায়কে মন্ত্রিসভা থেকে অপসারণের পর দল থেকেও সরানো হয়। মন্ত্রীপদ এবং দল থেকে অপসারণের পর পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে সামাজিকভাবে দূরত্ব সৃষ্টির কাজ চলছে। বেহালা পশ্চিমের সমস্ত পুজো থেকে পার্থ চট্টোপাধ্যায়ের নাম বাতিল করার কাজ চলছে।
(The above story first appeared on LatestLY on Aug 05, 2022 03:09 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

