Murshidabad Violence: জাফরাবাদে বাবা-ছেলে খুনের ঘটনায় এখনও পর্যন্ত গ্রেফতার ৩, জানালেন এডিজি দক্ষিণবঙ্গ সুপ্রতিম সরকার

ওয়াকফ সংশোধনী আইনের প্রতিবাদে মুর্শিদাবাদে গত কয়েকদিন ধরে যে অশান্ত হয়েছে মুর্শিদাবাদের একাংশ। এরমধ্যেই সামশেরগঞ্জের জাফরাবাদে দুই ব্যক্তিকে পিটিয়ে খুন করেছিল কয়েকজন।

Murshidabad Violence: জাফরাবাদে বাবা-ছেলে খুনের ঘটনায় এখনও পর্যন্ত গ্রেফতার ৩, জানালেন এডিজি দক্ষিণবঙ্গ সুপ্রতিম সরকার

ওয়াকফ সংশোধনী আইনের প্রতিবাদে মুর্শিদাবাদে গত কয়েকদিন ধরে যে অশান্ত হয়েছে মুর্শিদাবাদের একাংশ। এরমধ্যেই সামশেরগঞ্জের জাফরাবাদে দুই ব্যক্তিকে পিটিয়ে খুন করেছিল কয়েকজন। তদন্তে নেমে জানা যায় মৃতরা সম্পর্কে বাবা ও ছেলে। তাঁদের বাড়ি থেকে পিটিয়ে আহত করে পরে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করা হয়। এই ঘটনার তদন্তে নেমে আগেই দুজনকে গ্রেফতার করেছিল পুলিশ। বুধবার আরও এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। এমনটাই জানালেন রাজ্য পুলিশের  এডিজি এবং আইজিপি সুপ্রতিম সরকার (Supratim Sarkar)।

বাবা-ছেলের খুনের ঘটনায় গ্রেফতার ৩

এদিন সাংবাদিক বৈঠকে তিনি জানান, ১১ এপ্রিল এবং তার পরবর্তী কয়েকদিন মুর্শিদাবাদ যেভাবে অশান্ত হয়েছে, সেই ঘটনার তদন্তে জন্য বিশেষ তদন্তকারী দল (সিট) গঠন করা হয়েছে। তদন্তকারী দলে ১১ জন সদস্য রয়েছেন এবং তার নেতৃত্বে রয়েছেন মুর্শিদাবাদ রেঞ্জের ডিআইজি সৈয়দ ওয়াকার রাজা। আমরা ইতিমধ্যই জাফরাবাদের ঘটনায় কালু নাদাব ও দিলবার নাদাব নামে দুই ব্যক্তিকে গ্রেফতার করেছিলাম। গতকাল ইনজামুল হককেও গ্রেফতার করা হয়েছে।

দেখুন সুপ্রতিম সরকারের বক্তব্য

ধৃত ইনজামুল তথ্য প্রমাণ নষ্টের চেষ্টা করেছিলেন

পুলিশসূত্রের খবর ধৃত ইনজামুল সুড়িপাড়ার বাসিন্দা। এলাকাটি ঘটনাস্থল থেকে কিছুটা দূরেই ছিল। এবং ঘটনার দিন সেও ঘটনাস্থলে ছিল বলে জানা যাচ্ছে। তবে সে মূূখ্য অভিযুক্ত নয়। ঘটনার পর তথ্য প্রমাণ লোপাটেও তাঁর হাত ছিল। এলাকায় বিদ্যুত সংযোগ বিচ্ছিন্ন করা থেকে সিসিটিভি ক্যামেরা নষ্ট করার চেষ্টা করেছিলেন অভিযুক্ত।

(The above story first appeared on LatestLY on Apr 17, 2025 08:07 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).