Amit Shah: সৌরভ গঙ্গোপাধ্য়ায়ের বাড়িতে অমিত শাহ, নিরামিষ পদ দিয়ে সারলেন নৈশভোজ
অমিত শাহের সফর উপলক্ষ্যে সৌরভ গঙ্গোপাধ্যায়ের বাড়ি নিরাপত্তার মোড়কে ঘিরে ফেলা হয়। পাশাপাশি অমিত শাহ নিরামিষাসী, তাই তাঁকে বিশেষ খাবার দিয়ে আপ্যায়ন করা হবে বলে আগেই জানান বিসিসিআই সভাপতি।
কলকাতা, ৬ মে: সৌরভ গঙ্গোপাধ্যায়ের (Sourav Ganguly) বাড়িতে গেলেন অমিত শাহ (Amit Shah)। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে তাঁর 'সৌজন্য' সাক্ষাৎকার বলে জানান সৌরভ গঙ্গোপাধ্য়ায়। মহারাজের বাড়িতে গিয়ে বিভিন্ন নিরামিষ পদ দিয়ে নৈশভোজ সারেন শাহ। সৌরভ গঙ্গোপাধ্যায়ের পাশে বসেই নৈশভোজ সারেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। প্রসঙ্গত, সৌরভের বাড়িতে আজ অমিত শাহের সঙ্গে যান শুভেন্দু অধিকারী।
Union Home Minister Amit Shah met with BCCI chief Sourav Ganguly and had dinner with him at his residence in Kolkata, West Bengal pic.twitter.com/dCn3TkgsT1
— ANI (@ANI) May 6, 2022
অমিত শাহের সফর উপলক্ষ্যে সৌরভ গঙ্গোপাধ্যায়ের বাড়ি নিরাপত্তার মোড়কে ঘিরে ফেলা হয়। পাশাপাশি অমিত শাহ নিরামিষাসী, তাই তাঁকে বিশেষ খাবার দিয়ে আপ্যায়ন করা হবে বলে আগেই জানান বিসিসিআই সভাপতি।
শুধু তাই নয়, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে যেন মিষ্টি দই দিয়ে সৌরভ আপ্যায়ন করেন বলে জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই অনুযায়ী, শাহের আজকের নৈশভোজের জন্য সৌরভ মিষ্টি দইয়ের আয়োজন করেন কি না, সে বিষয়ে এখনও কিছু জানা যায়নি।
(The above story first appeared on LatestLY on May 06, 2022 08:54 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

