SIR Update In West Bengal: এন্যুমারেশন ফর্ম সংক্রান্ত কাজ সন্তোষজনকভাবে এগিয়ে চলেছে, জানাল নির্বাচন কমিশন
রাজ্যে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী–SIR-এর অধীনে এন্যুমারেশন ফর্ম সংক্রান্ত কাজ সন্তোষজনকভাবে এগিয়ে চলেছে বলে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল জানিয়েছেন। এস আই আর প্রক্রিয়ায় এন্যুমারেশন ফর্ম পূরণ ও সংগ্রহের শেষ পর্বে তিনি গতকাল জরুরি বৈঠক বসেন। বৈ, ঠকের পর সাংবাদিকদের মুখ্য নির্বাচনী আধিকারিক জানান, ইতোমধ্যেই ফর্ম বিলির কাজ প্রায় একশো শতাংশ সম্পন্ন হয়েছে। গতকাল বিকেল পর্যন্ত ডিজিটালি আপলোড হওয়া ফর্মের সংখ্যা ৪ কোটি ৫৫ লক্ষ, শতকরার নিরীখে যা ৫৯.৩৯ শতাংশ। আনকালেক্টেবল ফর্মের সংখ্যা ১০ লক্ষ ৩৩ হাজার বলেও শ্রী আগরওয়াল উল্লেখ করেছেন। বিশেষ অ্যাপের মাধ্যমে সরাসরি নির্বাচন কমিশনের কাছে ভোটার সংক্রান্ত যাবতীয় তথ্য পৌঁছে যাচ্ছে বলেও শ্রী আগরওয়াল জানিয়েছেন।
তিনি আরো জানান, ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন বা SIR কাজের জন্য সবচেয়ে এগিয়ে রয়েছে পূর্ব বর্ধমান জেলা। এর পরেই রয়েছে আলিপুরদুয়ার, উত্তর দিনাজ পুর, মালদা, এবং পূর্ব মেদিনীপুর।
SIR-এর কাজে সার্ভার সমস্যা মেটাতে রাজ্য মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর একটি বিশেষ অ্যাপ চালু করেছে। কোন এলাকায় সার্ভার কাজ করছে না এখন থেকে তা সরাসরি জানাতে পারবেন DEO-রা। অভিযোগ পেলেই অ্যাপের সঙ্গে যুক্ত ৮-টি টেলিকম সংস্হার কর্তা ব্যক্তি এবং সিইও অফিসের আধিকারিকরা দ্রুত ব্যবস্হা নিতে পারবেন। সংশ্লিষ্ট টেলিকম সংস্হাগুলির সঙ্গে আয়োজিত এক বৈঠকে রাজ্য মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল স্পষ্ট জানিয়েছেন, সার্ভার সমস্যার নামে অভিযোগ ফেলে রাখা যাবে না। একই সঙ্গে এন্যুমারেশন ফর্ম সংক্রান্ত কাজ নির্দিষ্ট সময়ের আগে শেষ করলে বিএলওদের শংসাপত্র এবং আর্থিক পুরষ্কার দেওয়া হবে বলেও জানানো হয়েছে।
(The above story first appeared on LatestLY on Nov 25, 2025 05:03 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

