Sandy Saha Reaction After Thakurpukur Accident: 'গাড়িতে ছিলাম না', ঠাকুরপুকুর দুর্ঘটনা থেকে নিজেকে সরাচ্ছেন স্যান্ডি সাহা, কী বললেন আরিয়ান?

ঠাকুরপুকুর দুর্ঘটনার সঙ্গে রয়েছে টলিপাড়ার যোগ। কারণ গাড়িটি চালাচ্ছিলেন বাংলা ধারাবাহিকের একজন পরিচালক, সিদ্ধান্ত দাস ওরফে ভিক্টো।

Sandy Saha Reaction After Thakurpukur Accident: 'গাড়িতে ছিলাম না', ঠাকুরপুকুর দুর্ঘটনা থেকে নিজেকে সরাচ্ছেন স্যান্ডি সাহা, কী বললেন আরিয়ান?
Sandy Saha Reaction after Thakurpukur Accident (Photo Credits: X)

'আমি গাড়িতে ছিলাম না'। ঠাকুরপুকুর দুর্ঘটনা (Thakurpukur Accident) নিয়ে মুখ খুললেন ইউটিউবার স্যান্ডি সাহা (Sandy Saha)। রবিবার রামনবমীর সকালে কলকাতায় 'হিট অ্যান্ড রান' এর ঘটনা। যার জেরে মারা গিয়েছেন একজন। এই দুর্ঘটনার সঙ্গে রয়েছে টলিপাড়ার যোগ। কারণ গাড়িটি চালাচ্ছিলেন বাংলা ধারাবাহিকের একজন পরিচালক, সিদ্ধান্ত দাস ওরফে ভিক্টো। দুর্ঘটনার জেরে তোলপাড় কাণ্ড টলিপাড়া জুড়ে।

প্রাথমিকভাবে খবর ছড়িয়েছিল, দুর্ঘটনার সময়ে গাড়ি চালাচ্ছিলেন ভক্টো। আর গাড়ির মধ্যে ছিলেন সান বাংলা চ্যানেলের কার্যনির্বাহী প্রযোজক শ্রিয়া বসু, অভিনেতা আরিয়ান ভৌমিক, ঋতুপর্ণা সেন (ঋ), এবং ইউটিউবার স্যান্ডি সাহা। রাতভর দক্ষিণ কলকাতার একটি অভিজাত পানশালায় মদ্যপান করে গাড়ি চালাতে গিয়েই নাকি দুর্ঘটনাটি ঘটে। তবে দুর্ঘটনার সময়ে গাড়িতে ছিলেন না বলে স্পষ্ট জানিয়ে দিলেন স্যান্ডি (Sandy Saha)। রবিবার রাতেই ফেসবুক হ্যান্ডেলে লিখলেন, 'আমি গাড়িতে ছিলাম না'। এদিকে অভিনেতা আরিয়ানও এক সংবাদমাধ্যমকে জানিয়েছেন, দুর্ঘটনার সঙ্গে তিনি কোনও ভাবে জড়িত নন। দুর্ঘটনার দিন সকালে তিনি এবং স্যান্ডি অন্য গাড়িতে ছিলেন। তাঁরা এই বিষয়ে কিছুই জানেন না। পরে তাঁদের কাছে খবর এসেছে।

গাড়িতে ছিলেন না, জানালেন স্যান্ডি

পরে জানা গিয়েছে, গাড়িতে ভক্টোর সঙ্গে ছিলেন অভিনেত্রী ঋ এবং কার্যনির্বাহী প্রযোজক শ্রিয়া বসু। দুর্ঘটনা প্রসঙ্গে ঋ জানান, অত্যন্ত দুঃখজনক ঘটনা। তবে তিনি বলেন, তিনি নেশাগ্রস্ত ছিলেন না। গাড়ির স্টিয়ারিংও তাঁর হাতে ছিল না। দুর্ঘটনার পর স্থানীয় লোকজন তাঁকে গাড়ি থেকে বের করেন।

রবিবারের সকালে ভিড়ে ঠাসা ঠাকুরপুকুরের বাজারে বেপরোয়া গাড়ি ঢুকে পড়ে। পরপর কয়েকটি দু-চাকার গাড়িতে ধাক্কা মারে। দুর্ঘটনার জেরে মোট ৬ জন পথচারী গুরুতর জখম হন। মারা গিয়েছেন একজন পথচারী।

(The above story first appeared on LatestLY on Jan 01, 1970 05:30 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).