RG Kar Case: এবার সন্দীপ ঘোষের স্ত্রী সঙ্গীতাকে তলব করল ইডি
আরজি করে আর্থিক দুর্নীতি মামলায় গ্রেফতার করা হয় ওই হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে। এবার সন্দীপ-জায়া সঙ্গীতাও ডাকল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তরফে।
কলকাতা, ১১ সেপ্টেম্বর: সন্দীপ ঘোষের (Sandip Ghosh) স্ত্রী সঙ্গীতা ঘোষকে (Sangita Ghosh) তলব করল ইডি (ED)। আরজি করে (RG Kar) আর্থিক দুর্নীতি মামলায় গ্রেফতার করা হয় ওই হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে। এবার সন্দীপ-জায়া সঙ্গীতাও ডাকল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তরফে। প্রসঙ্গত মঙ্গলবার সন্দীপ ঘোষকে ফের আলিপুর আদালতে তোলা হয়। আলিপুর আদালত থেকে বেরনোর সময় সন্দীপকে দেখে 'চোর' বলে স্লোগান দিতে শুরু করেন সাধারণ মানুষ। শুধু তাই নয়, পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের হাজিরার মধ্যেই সন্দীপের গাড়ি লক্ষ্য করে চটি ছুঁড়েও মারা হয়। ফলে শুনানি শেষে তড়িঘড়ি গাড়িতে ওঠানো হয় আরজি করের প্রাক্তন অধ্যক্ষকে।
মঙ্গলবার আদালতে তোলার আগে সন্দীপ ঘোষকে নিয়ে বিশেষ আবেদন জানানো হয়। সন্দীপ ঘোষকে যাতে ভার্চুয়ালি শুনানির জন্য হাজির করা যায়, তার আবেদন করে সিবিআই। কিন্তু কেন্দ্রীয় তদন্তকারী আধিকারিকদের দাবি নস্যাৎ করে সন্দীপ ঘোষকে আদালতে হাজির হতে হবে বলে জানানো হয়। সেই অনুযায়ী সন্দীপকে আদালতে নিয়ে আসা হলে, তাঁকে দেখে মানুষ রাগ, ক্ষোভ উগরে দিতে শুরু করেন।
(The above story first appeared on LatestLY on Sep 11, 2024 12:42 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

