Rampurhat Incident: 'অর্থ, চাকরির মাধ্যমে মৃতদেহ কিনতে চাইছেন মুখ্যমন্ত্রী', অভিযোগ বিজেপির

বিজেপির রাজ্য সভাপতি আরও বলেন, চাকরি এবং অর্থ দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় মৃতদেহ কিনতে চাইছেন। প্রশাসন যদি আরও আগে থেকে খতিয়ে দেখত, তাহলে এই ধরনের ঘটনা ঘটত না বলে মন্তব্য করেন সুকান্ত মজুমদার।

Rampurhat Incident: 'অর্থ, চাকরির মাধ্যমে মৃতদেহ কিনতে চাইছেন মুখ্যমন্ত্রী', অভিযোগ বিজেপির
Sukanta Majumdar (Photo Credit:ANI/Twitter)

বোলপুর, ২৪ মার্চ:  বৃহস্পতিবার ফের রামপুরহাটের (Rampurhat) বগটুই গ্রামে যায় বিজেপির প্রতিনিধি দল। বগটুই গ্রামে গিয়ে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার (Sukanta Majumdar)। তিনি বলেন, মুখ্যমন্ত্রীর আরও আগে আসা উচিত ছিল। গত ১০-১২ বছরে রাজ্যে এমন কোনও ভয়াবহ ঘটনা ঘটেছে বলে তাঁরা মনে করতে পারেছেন না। বীরভূমে বাড়ির মধ্যে আটকে জ্যান্ত জ্বালিয়ে দেওয়া হল মানুষকে। যা মধ্য যুগীয় বর্বরতাকেও হার মানাবে বলে কটাক্ষ করেন সুকান্ত মজুমদার।

বিজেপির রাজ্য সভাপতি আরও বলেন, চাকরি এবং অর্থ দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় মৃতদেহ কিনতে চাইছেন। প্রশাসন যদি আরও আগে থেকে খতিয়ে দেখত, তাহলে এই ধরনের ঘটনা ঘটত না বলে মন্তব্য করেন সুকান্ত মজুমদার। মুখ্যমন্ত্রী রাজ্যের আইন শৃঙ্খলা রক্ষায় ব্যার্থ বলেও অভিযোগ করেন বিজেপির রাজ্য সভাপতি। পাশাপাশি রামপুরহাটের ঘটনায় এনআইএ এবং সিবিআই তদন্তের দাবিতে জোর দেওয়া হয় বিজেপির তরফে।

আরও পড়ুন:   Rampurhat Incident: 'দানবরাজ' চলছে, রাজ্যকে 'ধ্বংস' করছেন মুখ্যমন্ত্রী, ক্ষোভ উগরে দিলেন অধীর

বৃহস্পতিবার বগটুই গ্রামে যান প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীও। তিনি রাজ্যে ৩৫৫ ধারা লাগু করা হোক বলে দাবি করেন।

(The above story first appeared on LatestLY on Mar 24, 2022 06:02 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).