Ram Navami: অস্ত্র হাতে হাওড়ায় রাম নবমীর মিছিলে, বিহার থেকে গ্রেফতার ১৯-এর সুমিত
রাম নবমীর (Ram Navami) মিছিলে অস্ত্র হাতে মিছিলের অভিযোগে গ্রেফতার করা হল সুমিত সাউ নামে এক যুবককে। বছর ১৯-এর ওই যুবককে বিহারের মুঙ্গের থেকে গ্রেফতার করা হয় বলে খবর। রাম নবমীতে হাওড়ায় উত্তেজনা ছড়ায়। ওইদিন হাওড়ায় রাম নবমীর মিছিলে অস্ত্র হাতে ধর্মীয় মিছিলে দেখা যায় সুমিত সাউকে। এরপর থেকেই ওই যুবককে গ্রেফতারির দাবি তোলে তৃণমূল কংগ্রেস। রাম নবমীর মিছিলে অস্ত্র হাতে হাজিরার জন্য ওই যুবককে বিহারের মুঙ্গের থেকে গ্রেফতার করা হয়। এ বিষয়ে তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষকে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, হাওড়া পুলিশ মুঙ্গের থেকে সুমিত সাউকে গ্রেফতার করেছে। এই ঘটনার তদন্তভার দেওয়া হয়েছে সিআইডিকে (CID)।
West Bengal | A man, Sumit Shaw, 19, seen carrying a weapon at Rama Navami rally in Howrah was arrested from Bihar's Munger: Howrah Police
— ANI (@ANI) April 4, 2023
(The above story first appeared on LatestLY on Apr 04, 2023 12:04 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

