R.G. Kar Hospital: চিকিৎসক ধর্ষণ, খুনকাণ্ডে আরজিকরের ৪ চিকিৎসককে সমন CBI-এর, চলবে জিজ্ঞাসাবাদ
আরজিকরে চিকিৎসক (R.G. Kar Hospital) নির্যাতনকাণ্ডে এবার ৪ জনকে তলব করল সিবিআই (CBI)। ৯ অগাস্ট আরজিকরের সেমিনার রুমে যেভানে নারকীয় অত্যাচার চালানো হয় ট্রেনি চিকিৎসকের উপর, তা নিয়ে তোলপাড় গোটা রাজ্য়। কলকাতা পুলিশের হাত থেকে সেই তদন্তভার সিবিআইয়ের হাতে তুলে দেয় আদালত। আদালতের নির্দেশের পর শহরে সিবিআই আধিকারিকরা হাজির হন। এবার আরজিকরকাণ্ডে পরপর ৪ চিকিৎসককে সমন পাঠাল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। আরজিকর হাসপাতালেরই ৪ চিকিৎসককে সমন পাঠানো হয় সিবিআইয়ের তরফে। সূত্রের তরফে মিলছে এমন খবর।
দেখুন ট্যুইট...
RG Kar Medical College and Hospital rape case | Today 4 doctors of RG Kar Medical College and Hospital have been summoned by CBI Special Crime Branch in CGO complex, Salt Lake, Kolkata. CBI will interrogate these PGT (PG trainees) regarding what happened the night of the…
— ANI (@ANI) August 16, 2024
(The above story first appeared on LatestLY on Aug 16, 2024 10:44 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

