Kolkata: ধর্ম পাল্টে জঙ্গি গোষ্ঠীতে নাম লেখায় প্রজ্ঞা ওরফে আয়েশা, মেয়ের কার্যকলাপে স্তম্ভিত মা

হুগলির ধনেখালির কেসবাপুরের বাসিন্দা প্রজ্ঞা দেবনাথ। ধর্ম পাল্টে হয়ে উঠল আয়েশা জান্নাত মোহনা। আর বাড়ি ফিরে আসেনি জঙ্গি প্রজ্ঞা (Pragya) ওরফে আয়েশা। শুক্রবার ঢাকার সদরঘাট এলাকা থেকে ২৫ বছরের প্রজ্ঞা দাস ওরফে আয়েশা জান্নাত মোহনা ওরফে জান্নাতুল তাসনিমকে গ্রেপ্তার করে বাংলাদেশ পুলিশের জঙ্গিদমন শাখা।

Kolkata: ধর্ম পাল্টে জঙ্গি গোষ্ঠীতে নাম লেখায় প্রজ্ঞা ওরফে আয়েশা, মেয়ের কার্যকলাপে স্তম্ভিত মা
প্রজ্ঞা দেবনাথ ওরফে আয়েশা জান্নাত মোহনা (Picture Source: Twitter)

কলকাতা, ১৯ জুলাই: হুগলির ধনেখালির কেসবাপুরের বাসিন্দা প্রজ্ঞা দেবনাথ। ধর্ম পাল্টে হয়ে উঠল আয়েশা জান্নাত মোহনা। আর বাড়ি ফিরে আসেনি জঙ্গি প্রজ্ঞা (Pragya) ওরফে আয়েশা। শুক্রবার ঢাকার সদরঘাট এলাকা থেকে ২৫ বছরের প্রজ্ঞা দাস ওরফে আয়েশা জান্নাত মোহনা ওরফে জান্নাতুল তাসনিমকে গ্রেপ্তার করে বাংলাদেশ পুলিশের জঙ্গিদমন শাখা।

সংবাদ প্রতিদিনের খবর অনুযায়ী, ২০১৬ সালে প্রজ্ঞার কাছে একটি ফোন। ফোনে কথাবার্তা বলার পর সে জানায় কলকাতায় যাবে। প্রায় কারও মতামত না নিয়েই কলকাতায় চলে আসে প্রজ্ঞা। দু’দিন পর বাড়িতে ফোন করে। জানায় ধর্মান্তরিত হয়েছে সে। তার ইসলাম ধর্মগ্রহণের সিদ্ধান্ত বাড়ির সকলে মেনে নিলে তবে ধনেখালিতে ফিরবে বলে শর্ত দেয় প্রজ্ঞা। তবে তার মা জানিয়ে দেন, আচমকা ধর্মান্তরিত হওয়ার সিদ্ধান্তকে তিনি সমর্থন করেন না। তাই আর বাড়ি ফিরতে হবে। তারপর থেকে বাড়ির সঙ্গে আর কোনও যোগাযোগ রাখেনি প্রজ্ঞা ওরফে আয়েশা জান্নাত মোহনা। আরও পড়ুন, করোনা আক্রান্ত হয়ে মৃত্যু কলকাতা পুলিশের প্রাক্তন গোয়েন্দা প্রধানের স্ত্রীর

পুলিশ জানিয়েছে, জঙ্গি সংগঠন নিও জেএমবির (JMB) জন্য অনলাইনে সদস্য জোগাড় করত আয়েশা। ২০১৯ সালে সংগঠনটির মহিলা শাখার প্রধান আসমা খাতুন গ্রেপ্তার হওয়ার পর দায়িত্ব নেয় আয়েশা। আদতে হিন্দু ওই তরুণী ২০০৯ সালে জেহাদিদের অনলাইন ফাঁদে পা দেয়। তার যোগাযোগ হয় নিও জেএমবির মহিলা শাখার প্রধান আসমা খাতুনের সঙ্গে।

ওমানের এক বাংলাদেশি নাগরিককে অনলাইনে বিয়ে করেও আয়েশা। বাংলাদেশি নাগরিকত্ব নেওয়ার জন্য ভুয়ো কাগজপত্রও তৈরি করে। ঢাকা সংলগ্ন বুড়িগঙ্গা নদীর অপর পাড়ে কেরানীগঞ্জ থানার একটি মাদ্রাসায় সে শিক্ষকতা শুরু করে। শিক্ষকতার আড়ালে অনলাইনে জঙ্গি কার্যক্রমে মহিলাদের নিযুক্ত করত আয়েশা।

(The above story first appeared on LatestLY on Jul 19, 2020 05:24 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).