Partha Chatterjee: বেসরকারি হাসপাতালে ভর্তি হবেন পার্থ, তবে নিজেকেই বহন করতে হবে চিকিৎসার খরচ
জেলবন্দি রাজনৈতিক নেতারা অসুস্থ হলে বর্তমানে তাঁদের নিরাপদ স্থান এসএসকেএম হাসপাতাল। সাম্প্রতিককালে একাধিক নেতারা অসুস্থ হলে বেসরকারি ছেড়ে সরকারি হাসপাতালেই চিকিৎসার করার সিদ্ধান্ত নিয়েছিলেন।
জেলবন্দি রাজনৈতিক নেতারা অসুস্থ হলে বর্তমানে তাঁদের নিরাপদ স্থান এসএসকেএম হাসপাতাল (SSKM Hospital)। সাম্প্রতিককালে জ্যোতিপ্রিয় মল্লিক, অনুব্রত মণ্ডলের মতো নেতারা অসুস্থ হলে বেসরকারি হাসপাতাল ছেড়ে সরকারি হাসপাতালেই চিকিৎসার করার সিদ্ধান্ত নিয়েছিলেন। যার মধ্যে পার্থ চট্টোপাধ্যায়ের (Partha Chatterjee) নাম অন্যতম। গত ২০ জানুয়ারি শারীরিক অসুস্থতার কারণে এসএসকেএম হাসপাতালে ভর্তি হয়েছিলেন পার্থ। তারপর গত সোমবারই হাসপাতাল বদলের জন্য আদালতে আবেদন করেছিলেন তিনি। মঙ্গলবারই সেই আবেদনের পরিপ্রেক্ষিতে হাসপাতাল পরিবর্তনে সম্মতি দেয় বিচার ভবনের বিচারক।
বেসরকারি হাসপাতালের যাবতীয় খরচ পার্থর
যদিও বেসরকারি হাসপাতালে যেতে হলে নিজের ঝুঁকি ও খরচে যেতে হবে বলে সাফ জানিয়ে দেয় বিচারক। সব ঠিক থাকলে মঙ্গলবারই সম্ভবত পার্থকে মুকুন্দপুরের বেসরকারি হাসপাতালে স্থানান্তর করা হতে পারে। যদিও সেখানে যাবতীয় খরচ দিতে হবে পার্থকে। প্রসঙ্গত, সোমবার আদালতে একটি পিটিশন জমা দিয়েছিলেন প্রাক্তন শিক্ষামন্ত্রী। যেখানে তিনি জানান, এসএসকেএমের চিকিৎসায় তিনি সম্পূর্ণভাবে সুস্থ হতে পারছেন না।
শারীরিক সমস্যা রয়েছে পার্থর
এরপরেই হাসপাতাল কর্তৃপক্ষের থেকে রিপোর্ট তলব করে আদালত। সেখানে অবশ্য তাঁর শারীরিক পরিস্থিতি স্থীতিশীল বলা হয়। তবে কিছু সমস্যা এখনও রয়েছে, যার জন্য আরও উন্নত চিকিৎসার প্রয়োজন। সেই কারণেই আদালতের পক্ষ থেকে বেসরকারি হাসপাতালে পাঠানোর সিদ্ধান্তে শিলমোহর দেওয়া হয়।
(The above story first appeared on LatestLY on Jan 28, 2025 04:24 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

