OBC Certificate Cancellation Case:ওবিসি শংসাপত্র বাতিল মামলায় মুখ্যসচিবকে তলব হাই কোর্টের? ১২ মার্চ শুনানিতে থাকতে হবে উপস্থিত
ওবিসি শংসাপত্র বাতিল মামলায় এ বার রাজ্যের মুখ্যসচিব মনোজ পন্থকে তলব করল কলকাতা হাই কোর্ট। অভিযোগ, আদালত শংসাপত্র বাতিলের নির্দেশ দেওয়া সত্ত্বেও তা কার্যকর করছে না রাজ্য। এর পরেই উচ্চ আদালতের নির্দেশ, অবিলম্বে রাজ্যের মুখ্যসচিবকে হাজিরা দিয়ে কেন আদালতের নির্দেশ মানা হয়নি, তার ব্যাখ্যা দিতে হবে।গত ৭ মার্চ বৃহস্পতিবার হাই কোর্টে বিচারপতি তপোব্রত চক্রবর্তী এবং বিচারপতি রাজাশেখর মান্থার ডিভিশন বেঞ্চ নির্দেশ দিয়েছে, রাজ্যের মুখ্যসচিব মনোজকে হাজিরা দিয়ে জানাতে হবে কেন আদালতের নির্দেশ মানা হয়নি। আগামী ১২ মার্চ ওবিসি শংসাপত্র বাতিল মামলার পরবর্তী শুনানি রয়েছে। ওই দিন উপস্থির থাকতে হবে মুখ্যসচিব মনোজকে।তবে আদালত জানিয়েছে ভার্চুয়াল মাধ্যমে হাজিরা দিতে পারবেন মুখ্য সচিব।
Team Aatmadeep at Calcutta High Court.
Today @MamataOfficial govt got slapped at HC for continuing recruitment in struck down categories in OBC. Court has ordered Chief Secretary to appear online on 12 March and explain the reason to defy court order in different cases. pic.twitter.com/yUi0mLE3HO
— Prasun Maitra(প্রসূন মৈত্র) (@prasunmaitra) March 6, 2025
গত বছর ২২ মে কলকাতা হাই কোর্টে রাজ্যের প্রায় ১২ লক্ষ ওবিসি সার্টিফিকেট বাতিল করে দিয়েছিল। উচ্চ আদালতের তরফে রাজ্যকে নির্দেশ দেওয়া হয়েছিল ২০১০ সালের পর থেকে তৈরি সমস্ত ওবিসি সার্টিফিকেট বাতিল করতে হবে। ওই সব সার্টিফিকেট ভবিষ্যতে কোথাও ব্যবহার করা যাবে না। হাই কোর্টের সেই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে যায় রাজ্য। তবে হাই কোর্টের নির্দেশে স্থগিতাদেশ দেয়নি শীর্ষ আদালত। সেখানে রাজ্যের মামলাটি এখন বিচারপতি বিআর গবই এবং বিচারপতি অগাস্টিন জর্জ মসিহের বেঞ্চে বিচারাধীন রয়েছে।
(The above story first appeared on LatestLY on Mar 07, 2025 03:36 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

