Nadia: উৎসবের আবহে নদিয়ায় ভয়াবহ পথ দুর্ঘটনা, টোটো-চারচাকার মুখোমুখি সংঘর্ষে হতাহত অনেকে

দোলের দিন ভয়াবহ পথ দুর্ঘটনা নদিয়ায়। টোটো ও প্রাইভেট গাড়ির মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হয়েছে কমপক্ষে ৩ জনের, যার মধ্যে শিশুও রয়েছে বলে খবর।

Nadia: উৎসবের আবহে নদিয়ায় ভয়াবহ পথ দুর্ঘটনা, টোটো-চারচাকার মুখোমুখি সংঘর্ষে হতাহত অনেকে
Road Accident (Photo Credit: X)

দোলের দিন ভয়াবহ পথ দুর্ঘটনা নদিয়ায় (Nadia)। টোটো ও প্রাইভেট গাড়ির মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হয়েছে কমপক্ষে ৬-৭ জনের, যার মধ্যে শিশুও রয়েছে বলে খবর। আহতও হয়েছে অনেকে। জানা যাচ্ছে. টোটোর যাত্রীরা ঈদের বাজার করতে বেরিয়েছিলেন। তার আগেই এই দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ এসে হতাহতদের উদ্ধার করে। তাঁদের ইতিমধ্যেই উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। উৎসবের দিনে মর্মান্তিক এই দুর্ঘটনায় শোকস্তব্ধ গোটা এলাকা।

টোটো ও গাড়ির দুর্ঘটনায় মৃত্যু অনেকে

জানা যাচ্ছে, এদিন চাপড়ায় কৃষ্ণনগর-করিমপুর জাতীয় সড়কে দুর্ঘটনাটি ঘটে। সূত্রের খবর, নাকাশিপাড়া থেকে কয়েকজন চাপড়ায় ঈদের বাজার করতে এসেছিলেন। কেনাকাটার পর বাড়ি ফেরার পথে উল্টোদিক থেকে আসা একটি চারচাকা নিয়ন্ত্রণ হারিয়ে সজোরে ধাক্কা মারে টোটোতে। কার্যত দুমড়ে মুচড়ে যায় টোটোটি। এই ধাক্কার পর ওই জায়গায় দাঁড়িয়ে থাকা বাকি টোটোতেও ধাক্কা মারে গাড়িতে।

ঘাতক গাড়ির ওপর ভাঙচুড় চালায় ক্ষুব্ধ জনতা

আহতদের উদ্ধার করে প্রথমে চাপড়া গ্রামীণ হাসপাতালে পাঠালেও কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁদের শক্তিনগর জেলা হাসপাতালে স্থানান্তরিত করা হয়। ঘটনায় শিশুসহ তিনজনের মৃত্যু হয়েছে। পরবর্তীকালে চিকিৎসারত অবস্থায় আরও তিনজনের মৃত্যু হয়। আহত অনেকে। ক্ষুব্ধ জনতা ঘাতক গাড়ির ওপর ভাঙচুড় চালায়।

(The above story first appeared on LatestLY on Mar 14, 2025 03:20 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).