Mamata Banerjee: বোলপুর রোড শো'তে বিজেপিকে নিশানা করে 'এমএলএ চোর' বলে খোঁচা মমতা ব্যানার্জির

রোড শো শেষে বিজেপিকে আক্রমণ করে ভাষণ দিলেন মমতা ব্যানার্জি। তিনি বলেন, "বঙ্গধ্বনি যাত্রায় তৃণমূল কর্মীদের রিপোর্টকার্ড সর্বত্র পৌঁছে দেওয়া হয়েছে। আমরা লক্ষ্য করছি কুকথায়-অকথায় বিশ্বভারতী শান্তিনিকেতনকে আক্রমণ করছে। প্রতিবাদের ভাষাকে জোরদার করতেই এই বোলপুরের মাটিতে এসেছি। আমি রাজীব গান্ধীর সঙ্গে প্রথম বিশ্বভারতীতে আসি। বাংলায় এসে শুধু বিবেকানন্দের গলায় মালা দিলে হবে না। সব জানতে হবে।"

Mamata Banerjee: বোলপুর রোড শো'তে বিজেপিকে নিশানা করে 'এমএলএ চোর' বলে খোঁচা মমতা ব্যানার্জির
বোলপুরে রোড শো মমতা ব্যানার্জির (Picture Source: ANI)

বোলপুর, ২৯ ডিসেম্বর: রোড শো শেষে বিজেপিকে আক্রমণ করে ভাষণ দিলেন মমতা ব্যানার্জি (Mamata Banerjee)। তিনি বলেন, "বঙ্গধ্বনি যাত্রায় তৃণমূল কর্মীদের রিপোর্টকার্ড সর্বত্র পৌঁছে দেওয়া হয়েছে। আমরা লক্ষ্য করছি কুকথায়-অকথায় বিশ্বভারতী শান্তিনিকেতনকে আক্রমণ করছে। প্রতিবাদের ভাষাকে জোরদার করতেই এই বোলপুরের মাটিতে এসেছি। আমি রাজীব গান্ধীর সঙ্গে প্রথম বিশ্বভারতীতে আসি। বাংলায় এসে শুধু বিবেকানন্দের গলায় মালা দিলে হবে না। সব জানতে হবে।"

অমর্ত্য সেন বিশ্বভারতীর কর্তৃপক্ষের দ্বারা অপমানিত হচ্ছেন বলেও অভিযোগ তোলেন। সেই প্রসঙ্গে তিন বলেন,‘কিছুদিন ধরে কুকথায় রবীন্দ্রনাথ-অমর্ত্য সেনকে আক্রমণ চলছে। নতুন করে সোনার বাংলার স্বপ্ন দেখানোর দরকার নেই।' তৃণমূল নেতাদের দলবদলের চক্রান্ত বিজেপির বলে অভিযোগ করে তিনি বলেন,'টাকা দিয়ে বিজেপির কত এমএলএ কিনে নিলেন, তাও সব পচা-ধসা।' আরও পড়ুন, বোলপুরে অমিত শাহের পাল্টা রোড শো মমতা ব্যানার্জির, মিছিলে জনতার উপচে পড়া ভিড়

রাজ্য রাজনীতির পারদ তুঙ্গে। নন্দীগ্রামে শুভেন্দু অধিকারীর গেরুয়া রোড শো অন্যদিকে বোলপুরে অমিত শাহের (Amit Shah) পাল্টা রোড শো'য়ে রবীন্দ্রনাথের ছবি জড়িয়ে হাঁটলেন মমতা ব্যানার্জি (Mamata Banerjee)। পরপর দু'টি হাই ভোল্টেজ মিছিলে সরগরম বাংলার রাজনৈতিক পরিস্থিতি। বোলপুর লজ থেকে জামবুনি পর্যন্ত ৪ কিলোমিটার পদযাত্রা করেন তৃণমূল নেত্রী। পদযাত্রায় ছিল ২টি ট্যাবলো। পা মিলিয়েছিলেন স্থানীয় সাংসদ শতাব্দী রায়-সহ সেখানকার বাউল শিল্পীরাও। জনতার উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায় মিছিলে।

(The above story first appeared on LatestLY on Dec 29, 2020 03:04 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).