Mahua Moitra Attacked With Eggs: ফের ডিম ছুড়ে হামলা মহুয়া মৈত্রকে! কৃষ্ণনগরের সাংসদের তোপ বিজেপিকে, টানলেন বিচারপতিকেও

নিজের লোকসভা কেন্দ্রে গিয়ে ফের হামলার মুখে পড়লেন কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। বুধবার ১৬ সেপ্টেম্বর লোকসভা কেন্দ্রের একটি সভায় যোগ দিতে গিয়ে তাঁর গাড়ি লক্ষ্য করে ডিম ছোড়া হয় বলে অভিযোগ।

Mahua Moitra Attacked With Eggs: ফের ডিম ছুড়ে হামলা মহুয়া মৈত্রকে! কৃষ্ণনগরের সাংসদের তোপ বিজেপিকে, টানলেন বিচারপতিকেও
Eggs were thrown at Mahua Moitra again (Photo Credits: X/@MahuaMoitra)

Mahua Moitra Attacked With Eggs:  নিজের লোকসভা কেন্দ্রে গিয়ে ফের হামলার মুখে পড়লেন কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। বুধবার ১৬ সেপ্টেম্বর লোকসভা কেন্দ্রের একটি সভায় যোগ দিতে গিয়ে তাঁর গাড়ি লক্ষ্য করে ডিম ছোড়া হয় বলে অভিযোগ। আর এই হামলার দায় সরাসরি বিজেপি কর্মীদের ঘাড়েই চাপিয়েছেন তৃণমূলের এই হেভিওয়েট নেত্রী। ঘটনাকে কেন্দ্র করে ফের উত্তপ্ত হয়ে উঠেছে স্থানীয় রাজনীতি।

বিচারপতি দীপঙ্কর দত্তকে কী বললেন মহুয়া

ঘটনার পর এক্স (আগে বলা হত টুইটার) হ্যান্ডেলে একাধিক ভিডিও পোস্ট করে ক্ষোভ উগরে দেন মহুয়া। তবে শুধু বিরোধীদের আক্রমণ করাই নয়, সামাজিক মাধ্যমে বক্রোক্তি ছুড়ে দিয়েছেন সুপ্রিম কোর্টের বিচারপতি দীপঙ্কর দত্তের দিকেও। সম্প্রতি শীর্ষ আদালতে একটি মামলার শুনানি চলাকালীন বিচারপতি দত্তের করা কিছু মন্তব্যের উল্লেখ করে মহুয়া লেখেন, “বিজেপি কর্মীরা পুলিশকে জানিয়েই আমার ওপর ডিম ছুড়েছে। আপনার পরামর্শমতোই স্বাধীনতা সংগ্রামীদের মতো করে আমি এই ডিমের আঘাত সহ্য করলাম, যেমন তারা বুলেটের মুখোমুখি হতেন!”

দেখুন ভিডিও

"সাংসদ এবং স্বাধীনতা সংগ্রামী, দুটোই হলাম"

অন্য একটি ভিডিও বার্তায় মহুয়া লেখেন, ''মাই লর্ড, আমি আজ আনুষ্ঠানিকভাবে স্বাধীন ভারতের সাংসদ এবং স্বাধীনতা সংগ্রামী, দুটোই হলাম! সাধারণ মানুষ নয়, বিজেপির পদাধিকারীরা সভা শেষ হতেই আমার গাড়ি ঘিরে ধরে ডিম ছোড়ে। সংবিধানসম্মত সুরক্ষা অক্ষুণ্ণ রাখার জন্য আপনাকে ধন্যবাদ!''

দেখুন ভিডিও

আইনি প্রেক্ষিত ও বিতর্ক:

পুরনো মামলার জেরে বিতর্ক: সম্প্রতি কলকাতা হাইকোর্টের নির্দেশ চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন মহুয়া। একটি বিদ্বেষমূলক মন্তব্যের মামলায় তাঁকে সশরীরে থানায় হাজিরা দেওয়ার নির্দেশ দিয়েছিল হাইকোর্ট।

অনলাইন হাজিরার আর্জি: শীর্ষ আদালতে মহুয়ার আইনজীবী গোপাল শঙ্করনারায়ণন আর্জি জানান, সাংসদকে যেন ভার্চুয়ালি হাজিরা দেওয়ার অনুমতি দেওয়া হয়। তিনি আশঙ্কা প্রকাশ করে জানিয়েছিলেন, থানায় গেলে মহুয়ার ওপর ডিম ছোড়া হতে পারে বা হামলা হতে পারে।

শীর্ষ আদালতের পর্যবেক্ষণ: সেই আবেদনের শুনানিতেই মহুয়াকে স্বস্তি দেয়নি সুপ্রিম কোর্ট। এবার লোকসভা কেন্দ্রে গিয়ে সেই পরিস্থিতির মুখে পড়তেই সামাজিক মাধ্যমে সরাসরি তোপ দাগলেন এই তৃণমূল সাংসদ।

(The above story first appeared on LatestLY on Sep 16, 2026 06:21 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).