Suvendu Attacks Mamata: মমতা বন্দ্যোপাধ্যায়কে দুর্নীতির রানী বলে আক্রমণ, ভিডিয়োতে শুনুন শুভেন্দু অধিকারীর বক্তব্য
পশ্চিমবঙ্গে মমতা ব্যানার্জির সরকারের সময়ে সমস্ত ক্ষেত্রে প্রচুর দুর্নীতি হয়েছে বলে অভিযোগ। বুধবার বিকেলে এর প্রতিবাদে গড়িয়া থেকে যাদবপুর পর্যন্ত প্রতিবাদ মিছিল বের করে বঙ্গ বিজেপি।
কলকাতা: পশ্চিমবঙ্গে মমতা ব্যানার্জির সরকারের সময়ে সমস্ত ক্ষেত্রে প্রচুর দুর্নীতি হয়েছে বলে অভিযোগ। বুধবার বিকেলে এর প্রতিবাদে গড়িয়া (Goria) থেকে যাদবপুর (Jadavpur) পর্যন্ত প্রতিবাদ মিছিল বের করে বঙ্গ বিজেপি (West Bengal BJP)। এই মিছিলে হাঁটতে হাঁটতে মমতা ব্যানার্জির সরকারকে (Mamata Banerjee government) তীব্র আক্রমণ করলেন পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা ও নন্দীগ্রামের বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী (LoP West Bengal Assembly & BJP MLA Suvendu Adhikari)। আরও পড়ুন: Ram Puja At Kalighat: কালীঘাটে রাম পুজো করার জন্য অনুমতি দেয়নি কলকাতা পুলিশ, হাইকোর্টের দ্বারস্থ বঙ্গ বিজেপি
এপ্রসঙ্গে তিনি বলেন, "পশ্চিমবঙ্গে ইডি (ED), সিআরপিএফ (CRPF) ও বিএসএফের (BSF) উপর হামলার ঘটনা ঘটছে। আসলে এখানে মমতা ব্যানার্জিই হল দুর্নীতির রানী (queen-pin of corruption)। যখন গুণ্ডারাজ (goondaism) শেষ হবে এবং নির্বাচন অনুষ্ঠিত হবে তখন সব কিছু পরিষ্কার হয়ে যাবে।" আরও পড়ুন: Ustad Rashid Khan Passes Away:উস্তাদ রশিদ খানের মৃত্যুতে মুখ্যমন্ত্রীর চেহারাতে শোকের ছায়া, রবীন্দ্র সদনে জানালেন শেষ শ্রদ্ধা (দেখুন ভিডিও)
দেখুন ভিডিয়ো:
#WATCH | LoP West Bengal Assembly & BJP leader Suvendu Adhikari says, "There are attacks on ED, CRPF, BSF here (West Bengal)...Mamata Banerjee is the queen-pin of corruption. Everything will become clear when goondaism ends here and elections are conducted..."
West Bengal BJP… pic.twitter.com/MBEzck5Ne5
— ANI (@ANI) January 10, 2024
(The above story first appeared on LatestLY on Jan 10, 2024 07:27 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

