Look Out Notice on Rujira: কলকাতা বিমানবন্দরে বাধা অভিষেকের স্ত্রী রুজিরাকে, তোপ দাগলেন জয়প্রকাশ

কলকাতা বিমানবন্দরে আটকে দেওয়া হল তৃণমূল কংগ্রেসের সর্ব ভারতীয় সম্পাদক অভিষেক ব্যানার্জীর স্ত্রী রুজিরা বন্ধোপাধ্যায়কে। জানা গেছে তার বিরুদ্ধে লুক আউট সার্কুলার জারি করা হয়েছে।

Look Out Notice on Rujira: কলকাতা বিমানবন্দরে বাধা অভিষেকের স্ত্রী রুজিরাকে, তোপ দাগলেন জয়প্রকাশ
Rujira Banerjee Photo Credit: PTI

কলকাতা বিমানবন্দরে আটকে দেওয়া হল তৃণমূল কংগ্রেসের সর্ব ভারতীয় সম্পাদক অভিষেক ব্যানার্জীর স্ত্রী রুজিরা বন্ধোপাধ্যায়কে। জানা গেছে তাঁর বিরুদ্ধে লুক আউট সার্কুলার জারি করেছে ইডি । বিমানবন্দরের অভিবাসন দপ্তরের কর্মীদের বাধা পেয়ে বিমানবন্দর ছেড়েছেন রুজিরা। জানা গেছে সন্তানকে নিয়ে দুবাই যাচ্ছিলেন তিনি। শুধু বিমানবন্দরে বাধা দেওয়া নয় আগামী ৮ জুন তাঁকে সল্টলেক সিজি কমপ্লেক্সে হাজির হওয়ার জন্য তলবও করেছে ইডি।

এই ঘটনা সামনে আসতেই তোপ দেগেছেন তৃণমূল নেতা জয় প্রকাশ মজুমদার। তিনি বলেন ইডি, সিবিআই-এর মতো সমস্ত সংস্থাকে বিজেপি নির্লজ্জভাবে ব্যবহার করছে।

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Jun 05, 2023 01:30 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).