Suri: পুলিশ আধিকারিকের কলার ধরল দুষ্কৃতি, জমি মাফিয়াদের গ্রেফতার করতে গিয়ে ধুন্ধুমার কাণ্ড সিউড়িতে
জমি মাফিয়াদের দৌরাত্ম্য রুখতে তৎপর রাজ্য প্রশাসন। একই অবস্থা বীরভূমের সিউড়িতে (Suri)। আর সেই কারণেই বিগত কয়েকদিন ধরেই এই এলাকায় ধরপাকড় শুরু করেছে পুলিশ।
জমি মাফিয়াদের দৌরাত্ম্য রুখতে তৎপর রাজ্য প্রশাসন। একই অবস্থা বীরভূমের সিউড়িতে (Suri)। আর সেই কারণেই বিগত কয়েকদিন ধরেই এই এলাকায় ধরপাকড় শুরু করেছে পুলিশ। মঙ্গলবার সকালে দুই দুষ্কৃতিকে গ্রেফতার করতে গিয়ে ধুন্ধুমার কাণ্ড বেধে গেল সিউড়ির মিনিস্টল এলাকায়। কার্যত কর্তব্যরত আইসি-র কলার ধরে টানা হিঁচড়া করা শুরু করল দুষ্কৃতি। উল্টে পাল্টা ঘুষি, চড়, লাঠি দিয়ে মারধর করা হল অভিযুক্ত যুবককে। শেষমেশ কোনওমতে তাঁকে পুলিশের গাড়িতে তোলা হয়। যদিও দুষ্কৃতিদের গ্রেফতারির প্রতিবাদে পুলিশের গাড়ি ঘিরে ফেলে কয়েকজন স্থানীয় বাসিন্দা। তাঁদের সরাতে পুরুষ মহিলা নির্বিশেষে লাঠিচার্জ করে পুলিশ।
পুলিশের কলারে হাত দুষ্কৃতির
জানা যাচ্ছে, এদিন সকালে মিনিস্টল এলাকায় দুই দুষ্কৃতি আগ্নেয়াস্ত্র নিয়ে ঘোরাঘুরি করছিল। ঘটনাস্থলে পুলিশ আসতেই তাঁরা পালানোর চেষ্টা করে। কিছুক্ষণ পরেই অবশ্য তাঁদের আটক করে পুলিশ। তাঁদের মধ্যে একজনকে পুলিশের গাড়িতে তুলতে গিয়েই শুরু হয় অশান্তি। পুলিশ তাঁকে ধরে যখন গাড়িতে তুলতে যায়, তখনই সিউড়ি থানার আইসি-র কলার চেপে ধরে অভিযুক্ত। এরপরে তাঁকে সজোরে একটি ঘুষি দেন ওই আইসি।
পুলিশের লাঠিচার্জ
তারপরেও সে না ছাড়লে চলে চড়, থাপ্পড়। এমনকী আশেপাশের পুলিশকর্মীরা তাঁকে ঘিরে ধরে লাঠিচার্জ করা শুরু করে। এরমাঝেই এক মহিলা এসে যুবককে বাঁচানোর চেষ্টা করে। তাঁকে সরিয়ে দিয়ে পুলিশের গাড়িতে অভিযুক্ত তুলতে গেলে আরও কয়েকজন গ্রামবাসী গাড়ি ঘিরে ধরে। এরপর তাঁদের সরাতে গেলে পুরুষ মহিলা নির্বিশেষে সকলের ওপর লাঠিচার্জ করা হয়। গোটা ঘটনার পর থমথমে ওই এলাকা। গোটা এলাকার মোতায়েল রয়েছে পুলিশ বাহিনী, ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
(The above story first appeared on LatestLY on Jan 28, 2025 06:53 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

