গরম থেকে আপাতত রেহাই নেই শহরবাসীর, তিন জেলায় বৃষ্টির পূর্বাভাস
এক রত্তি মেঘের দেখা নেই আকাশ। সকাল ছ’টা বাজতে না বাজতেই আকাশ ফুঁড়ে যেন বেরিয়ে আসছে সূর্য।
২২মে, ২০১৯: এক রত্তি মেঘের দেখা নেই আকাশ। সকাল ছ’টা বাজতে না বাজতেই আকাশ ফুঁড়ে যেন বেরিয়ে আসছে সূর্য। ঘড়ির কাঁটা ১০টায় পৌঁছতে না পৌঁছতেই মনে হচ্ছে ভরদুপুরে পৌঁছে গিয়েছি। এমনই ভয়ঙ্কর গরমে জেরবার অবস্থা শহরবাসীর। রোগ, গরম তো আছেই তার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে আর্দ্রতা। যার জেরে সারাদিন ঘর্মাক্ত শরীর। পরিশ্রম না করেও ক্লান্ত হয়ে পড়ছেন মানুষ। এহেন চরম আবহাওয়া থেকে আপাতত রেহাইয়ের কোনও আশা শোনাল না আবহাওয়া দপ্তর। কলকাতা (Kolkata)শহরের আবহাওয়া একই রকম থাকবে। দিনের বেলায় প্রচণ্ড গরম তার সঙ্গে আর্দ্রতা জনিত আস্বস্তি বজায় থাকবে। সন্ধে থেকে একটু হাওয়া দিতে পারে। তবে বৃষ্টির কোনও আশা নেই।
দক্ষিণবঙ্গের চার জেলা বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদে আগামী ২৪ ঘণ্টায় ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তাতে সাময়িক তাপমাত্রা কমলেও গরম থেকে রেহাই মিলবে না বলেই জানিয়েছে আলিপুর (Alipur Weather Office) আবহাওয়া দপ্তর।
তবে উত্তরবঙ্গের আবহাওয়া মনোরম থাকবে এমনই জানিয়েছেন আবহাওয়াবিদ্রা। কলকাতার তাপমাত্রা ৩৭ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি ঘোরাফেরা করবে।
(The above story first appeared on LatestLY on May 22, 2019 11:10 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

