Law student Allegedly Gang Raped: আরজিকরের রেশ কাটতে না কাটতেই ফের গণধর্ষণের অভিযোগ, এবার ল কলেজের পড়ুয়ার উপর অত্যাচার চলল

সম্প্রতি আরজিকরে চিকিৎসক তরুণীর গণধর্ষণ এবং খুনের ঘটনায় গোটা রাজ্য উত্তাল হয়ে ওঠে। গোটা দেশের বিভিন্ন প্রান্তেও শুরু হয় প্রতিবাদ, বিক্ষোভ। আরজিকরে শিফট চলাকালীন রাতের অন্ধকারে কে বা কারা ওই চিকিৎসক তরুণীর উপর নির্মমভাবে অত্যাচার চালায়, তা নিয়ে সন্দেহ এখনও অব্যাহত।

Law student Allegedly Gang Raped: আরজিকরের রেশ কাটতে না কাটতেই ফের গণধর্ষণের অভিযোগ, এবার ল কলেজের পড়ুয়ার উপর অত্যাচার চলল
Representational Image (Photo Credits: IANS)

কলকাতা, ২৭ জুন: এবার ফের খোদ কলকাতায় গণধর্ষণের (Law Student Gang Raped) অভিযোগ। তাও আবার কলেজের ভিতরে। দক্ষিণ কলকাতার (Kolkata) একটি ল কলেজে ধর্ষণের অভিযোগ নিয়ে তোলপাড় শুরু হয়েছে। দক্ষিণ কলকাতার ল কলেজ থেকে গণধর্ষণে খবর প্রকাশ্যে আসেতই তার তদন্ত শুরু হয়েছে। কসবা থানার তরফে গোটা ঘটনা খতিয়ে দেখা হচ্ছে। ইতিমধ্যেই কসবা থানার পুলিশ (Kasba Police) এবং গোয়েন্দা বিভাগের তরফে ৩ জনকে গ্রেফতার করা হয়েছে। ধৃতদের রাজনৈতিক পরিচয় নিয়ে ফের জোর চর্চা শুরু হয়েছে।

গত ২৫ জুন ওই তরুণীর উপর নির্যাতন চালানো হয় বলে অভিযোগ। যে ঘটনা ঘটতেই নির্যাতিতা সোজা থানায় যান এবং অভিযোগ দায়ের করেন। অভিযোগ দায়েরের পরপরই পুলিশ তদন্ত শুরু করে। তারপরই ৩ জনকে গ্রেফতার করা হয়। সেই সঙ্গে অভিযুক্তদের একজন ওই কলেজেরই প্রাক্তন ছাত্র বলেও জানান যাচ্ছে।

আরও পড়ুন: R.G. Kar Hospital: 'বিচার চাই', আরজিকরের ঘটনায় রাজপথে প্রতিবাদে মুখর চিকিৎসকরা

সম্প্রতি আরজিকরে (RG Kar) চিকিৎসক তরুণীর গণধর্ষণ (Doctor Death) এবং খুনের ঘটনায় গোটা রাজ্য উত্তাল হয়ে ওঠে। গোটা দেশের বিভিন্ন প্রান্তেও শুরু হয় প্রতিবাদ, বিক্ষোভ। আরজিকরে শিফট চলাকালীন রাতের অন্ধকারে কে বা কারা ওই চিকিৎসক তরুণীর উপর নির্মমভাবে অত্যাচার চালায়, তা নিয়ে সন্দেহ এখনও অব্যাহত। যেখানে ওই ঘটনায় একমাত্র অভিযুক্ত সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়ের যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দেওয়া হয়েছে। তা সত্ত্বেও চিকিৎসক তরুণীর উপর অত্যাচার এবং খুনের ঘটনায় মানুষ এখনও সন্ধিগ্ধ।

আরজিকরের যে ঘটনাকে কেন্দ্র করে রাত দখলে উত্তাল হয়ে ওঠে গোটা রাজ্য। চিকিৎক তরুণীর নৃশংস মৃত্যুর ঘটনার রেশকাটতে না কাটতেই এবার ফের কসবার কলেজে পড়ুয়ার গণধর্ষণের অভিযোগ উঠে এল শহর কলকাতা থেকে।

(The above story first appeared on LatestLY on Jun 27, 2025 02:11 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).