Jeetu Kamal: রাতের কলকাতায় শ্যুটিং সেরে বাড়ির ফেরার পথে আক্রান্ত অভিনেতা, ঊষষীর পর এবার জিতু কমলকে হেনস্থা
অভিনেত্রী ঊষসী সেনগুপ্ত (Ushoshi Sengupta)-র পর এবার অভিনেতা জিতু কমল (Jeetu Kamal)। রাতের কলকাতায় শহরের ফের এক অভিনেতা আক্রান্ত হলেন। শ্যুটিং সেরে বাড়ি ফেরার পথে একদল গুন্ডা মদ্যপ অবস্থায় তার ওপর চড়াও হয় বলে দাবি করেন মূলত ছোট পর্দার জনপ্রিয় এই অভিনেতা।
কলকাতা, ৫ জুলাই: অভিনেত্রী ঊষসী সেনগুপ্ত (Ushoshi Sengupta)-র পর এবার অভিনেতা জিতু কমল (Jeetu Kamal)। রাতের কলকাতায় শহরের ফের এক অভিনেতা আক্রান্ত হলেন। শ্যুটিং সেরে বাড়ি ফেরার পথে একদল গুন্ডা মদ্যপ অবস্থায় তার ওপর চড়াও হয় বলে দাবি করেন মূলত ছোট পর্দার জনপ্রিয় এই অভিনেতা। সেই সঙ্গে রাতের কলকাতার নিরাপত্তা ব্যবস্থা আরও একবার প্রশ্নের মুখে উঠল।
'জোর যার মুল্লুক তার' সিনেমার মাধ্যমে টলিউডে বড় পর্দায় পা দেওয়া এই অভিনেতা তাঁর ফেসবুক পোস্টে নিজের আক্রান্ত হওয়ার খবর দিয়ে লেখেন, 'রাতে শুটিং শেষ করে ফিরছি,মদ্যপ অবস্থায় গাড়ি নিয়ে ''দাদারা'' মারেন প্রথমে...তারপর চালু হয় গালিগালাজ...তারপর মেরে ফেলার হুমকি…হাহাহাহা কি অবাক পরিবেশ'৷ আরও পড়ুন-মেরুন ল্যাহেঙ্গা আর কালো শেরওয়ানিতে জমজমাট নুসরত নিখিলের গ্র্যান্ড রিসেপশন
নিজের আক্রান্ত হওয়ার খবর জানাতে গিয়ে এই অভিনেত তাঁর ফেসবুক প্রোফাইলে বেশ কিছু ছবি শেয়ার করেন। যাতে পরিষ্কার দেখা যাচ্ছে গাড়ির বিভিন্ন স্থানে ঘষে যাওয়ার দাগ বা স্ক্র্যাচ৷ পুলিশ এই বিষয়টির তদন্ত শুরু করেছে বলে খবর।মদ্যপদের হাতে আক্রান্ত হয়ে, খুনের হুমকি পেয়ে রীতিমতো আতঙ্কিত হয়ে অভিনেতা জিতু কমলের সাফ বক্তব্য, রাতে তিনি আর কাজ করবেন না।
ছবি শেয়ারের কিছুক্ষণ পরেই ফেসবুক লাইভে আক্রান্ত হওয়ার পুরো ঘটনার কথা শেয়ার করেন জিতু৷ সেই সঙ্গে তাঁর কথাতেও পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন শোনা যায়, যদিও পুলিশ তাঁর সঙ্গে যোগাযোগ করেছিল বলে ফেসবুক লাইভে জানান৷ কিন্তু পুলিশ তাঁকে বাড়ি ফিরে যেতে বলে, এবং আগামিকাল তাঁরা ব্যবস্থা নেবে, পুলিশের এই কথাতেই বিস্ময় প্রকাশ করেছেন অভিনেতা৷ তাঁর প্রশ্ন, হুমকি, আক্রমণ তো রয়েছেই, কিন্তু মদ্যপ অবস্থায় গাড়ি চালানো নিয়েই তো পুলিশ অভিযুক্তদের ধরতে পারত৷ দেখুন সেই ফেসবুক লাইভে কি দাবি করলেন অভিনেতা জিতু কমল-- দেখুন ভিডিও--
গত মাসে মডেল-অভিনেত্রী উষসী রাত সাড়ে ১১টা নাগাদ কাজ সেরে বাড়ি ফেরার পথে এক্সাইডে মোড়ের কাছে একদল যুবকের হাতে আক্রান্ত হয়েছিলেন। কাজ শেষ করে বাইপাসের ধারের একটি পাঁচতারা হোটেল থেকে এক সহকর্মীর সঙ্গে উবারে চেপে বাড়ি ফিরছিলেন তিনি। এক্সাইড মোড় থেকে গাড়ি এলগিন রোডের দিকে যেতেই একটি বাইক এসে উবারে ধাক্কা মারে। উবার থামতেই ওই বাইকচালক এবং তাঁর বন্ধুরা এসে ঝামেলা শুরু করেন। উবার চালককে গাড়ি থেকে টেনে নামিয়ে মারধর করা হয় বলে অভিযোগ ছিল উষসীর।
২০১০ সালে ই টিভি বাংলায় নিয়তি সিরিয়ালের মাধ্যমে ছোট পর্দায় পা রাখেন জিতু। তারপর সানন্দা টিভিতে 'ভোলে মহেশ্বর'-এ কাজ করেন। খ্যাতি পান জি বাংলায় 'রাগে অনুরাগে' সিরিয়ালের মাধ্যমে। এরপর 'মিলন তিথি', 'রাঙিয়ে দিয়ে যাও', 'অর্ধাঙ্গিনী'-একের পর এক মেগাহিট সিরিয়ালে কাজ করেন জিতু। ব্যতিক্রমী অভিনয়ের জন্য সিরিয়াল প্রেমী দর্শকদের খুবই জনপ্রিয় হয়ে উঠেছেন তিনি। গত মে মাসেই অভিনেত্রী নবনীতা দাসের সঙ্গে শুভ কাজ অর্থাৎ বিয়েটা সেরে ফেলেন জিতু৷ ২০১৮ সালে অর্ধাঙ্গিনী ধারাবাহিকে অভিনয় করার সময়ই অভিনেতা জিতু কমলের সঙ্গে আলাপ হয়েছিল নবনীতার।
(The above story first appeared on LatestLY on Jul 05, 2019 09:43 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

