RG Kar Rape Case: হাইকোর্টে মামলা ফেরত পাঠানোর জন্য পিটিশন করা হবে, স্পষ্ট জানালেন নির্যাতিতার বাবা-মায়ের

সুপ্রিম কোর্টের পরামর্শে আরজি কর মামলার আবেদন প্রত্যাহার করার সিদ্ধান্ত নিল নির্যাতিতার বাবা-মা। তাঁদের যা প্রশ্ন রয়েছে, সেগুলি হাইকোর্টেই পিটিশনের মাধ্যমে করা হবে বলে জানা যাচ্ছে।

RG Kar Rape Case: হাইকোর্টে মামলা ফেরত পাঠানোর জন্য পিটিশন করা হবে, স্পষ্ট জানালেন নির্যাতিতার বাবা-মায়ের
RG Kar Case, Supreme Court (Photo Credit: File Photo)

সুপ্রিম কোর্টের (Supreme Court) পরামর্শে আরজি কর মামলার আবেদন প্রত্যাহার করার সিদ্ধান্ত নিল নির্যাতিতার বাবা-মা। তাঁদের যা প্রশ্ন রয়েছে, সেগুলি হাইকোর্টেই পিটিশনের মাধ্যমে করা হবে বলে জানা যাচ্ছে। বুধবার নির্যাতিতার বাবার দাবি, আমরা পিটিশন করব। এবং আমরা দাবি করব যে এই মামলাটি আদালতে ফেরত পাঠানো হোক। আমরা যে যে প্রশ্ন করব, তার যথাযথ উত্তর পেলেই আমরা সন্তুষ্ট। সিবিআই যেভাবে তদন্ত করছে, তাতে আমাদের মধ্যে সংশয় রয়েছে যে সিবিআই আদৌ আমাদের হয়ে কাজ করছে নাকি আমাদের বিপক্ষে থেকে কাজ করছে, এটাই একটা দুঃখের বিষয়।

নির্যাতিতার মায়ের দাবি

অন্যদিকে নির্যাতিতার মায়ের দাবি, হাইকোর্টে আগামী ৫ ফেব্রুয়ারি এই মামলার শুনানি রয়েছে। তার আগেই এই সুপ্রিম কোর্টে পিটিশন করতে হবে। সিবিআই এখনও এই মামলা সংক্রান্ত কোনওকিছুই জানায়নি। যা খুবই হতাশাজনক। সিবিআই আধিকারিকরা আমাদের সঙ্গে দেখা করবে বলেছিল, কিন্তু এখনও তাঁরা আসেননি।

নির্যাতিতার বাবার বক্তব্য

নির্যাতিতার মায়ের বক্তব্য

আরজি কর মামলার রায়দান

প্রসঙ্গত, গত ১৮ জানুয়ারি শিয়ালদহ আদালতে এই মামলার রায়দান হয়। আর তাতে অভিযুক্ত সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়কে যাবৎজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দেয় আদালত। সেই সঙ্গে নির্যাতিতার পরিবারকে আর্থিক ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দেওয়া হয় রাজ্য সরকারকে।

(The above story first appeared on LatestLY on Jan 01, 1970 05:30 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).