Gold Price Today: হুহু করে কমছে সোনার দাম, সপ্তাহের শুরুতেই সস্তা সোনা, জানুন দর

গত মাসের ২২ এপ্রিল ১০ গ্রাম সোনার দাম ১,০০,০০০ টাকায় পৌঁছেছিল। একপ্রকার মধ্যবিত্তের হাতের নাগালের বাইরে চলে গিয়েছিল সোনার দর।

Gold Price Today: হুহু করে কমছে সোনার দাম, সপ্তাহের শুরুতেই সস্তা সোনা, জানুন দর
Gold, Representational Image (Photo Credit: File Photo)

নয়াদিল্লিঃ ক্রমশ বাড়ছে সোনার দাম (Gold Rate)। মধ্যবিত্তের (Middle Class) কপালে চিন্তার ভাঁজ। সোনার দাম বাড়ায় ব্যবসায় ভাটা পড়েছে স্বর্ণ ব্যবসায়ীদের। কারণ যে হারে সোনার দাম বেড়েছিল তা কার্যত ধরাছোঁয়ার বাইরে চলে যাচ্ছিল। তবে সপ্তাহের শুরুতেই সুখবর। কমল সোনার দাম। আজ, সোমবার কলকাতায় ১০ গ্রাম ২৪ ক্যারেট সোনার দাম ৯৫,৫২৫ টাকা। আর ১০ গ্রাম ২২ ক্যারেট সোনা বিক্রি হচ্ছে ৮৭,৭২৯ টাকায়। চেন্নাইয়ে ২৪ ক্যারেট সোনার দাম ৯৫,৫০০ টাকা।

কয়েক হাজার কমল সোনার দাম, কলকাতায় দর কত?

পাশাপাশি রাজধানী দিল্লিতে খাঁটি ১০ গ্রাম সোনার দাম ৯৫,৬৫০ টাকা। মুম্বইয়ে ২২ ক্যারেট সোনা বিকোচ্ছে ৮৭,৫৪০ টাকায়। একই সঙ্গে কমেছে রুপোর দাম। ১ রুপোর দাম ৯৭,৯০০ টাকা। গত সপ্তাহে অক্ষয় তৃতীয়ার পর প্রায় আড়াই হাজার টাকা কমেছে সোনার দাম। মাঝে ১ লক্ষ ছুঁয়েছিল সোনার দর। গত মাসের ২২ এপ্রিল ১০ গ্রাম সোনার দাম ১,০০,০০০ টাকায় পৌঁছেছিল। একপ্রকার মধ্যবিত্তের হাতের নাগালের বাইরে চলে গিয়েছিল সোনার দর। এবার খানিক স্বস্তি ক্রেতাদের। বিয়ের মরশুমে সোনার দাম একটু কমায় সোনার দোকানে বেড়েছে ভিড়।

হুহু করে কমছে সোনার দাম, সপ্তাহের শুরুতেই সস্তা সোনা, জানুন দাম

(The above story first appeared on LatestLY on May 05, 2025 03:53 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).