Gold Price Today: মধ্যবিত্তের জন্য সুখবর, এক ধাপে কয়েক হাজার কমল সোনার দাম,জেনে নিন আজকের দর

সম্প্রতি একটি রিপোর্ট প্রকাশ করেছে মার্কিন সংস্থা জেপি মরগ্যান। শুধু সোনাই নয়, রুপো নিয়েও আশঙ্কার বাণী শুনিয়েছে এই সংস্থা।

Gold Price Today: মধ্যবিত্তের জন্য সুখবর, এক ধাপে কয়েক হাজার কমল সোনার দাম,জেনে নিন আজকের দর
প্রতীকী ছবি (Photo Credits:Pixabay)

কলকাতাঃ অতীতের সমস্ত রেকর্ড (Record) ১ লক্ষের গণ্ডিতে পৌঁছেছিল সোনার দাম (Gold Price)। বিগত কয়েকদিনে যে হারে বেড়েছিল সোনার দাম তার তুলনায় বুধে কিছুটা কমল সোনালী ধাতুর দর। বুধবার কলকাতায় ১০ গ্রাম ২৪ ক্যারেট সোনার দাম ৯৫,৯২০০ টাকা। ১০ গ্রাম ২২ ক্যারেট সোনা কিনতে হলে আপনাকে খরচ করতে হবে ৮৭,২৮০ টাকা। আর ১৮ ক্যারেট সোনা বিকচ্ছে ৭৪,৮০০ টাকায়। বিগত কয়েকদিনের চেয়ে প্রায় ৫ হাজার টাকা কমেছে খাঁটি সোনার দাম। বাঙালির বিয়ের মরশুম বলা চলে বৈশাখ মাসকে। আর বিয়ের মাসেই আকাশছোঁয়া সোনার দাম। আগামী ৩০ এপ্রিল অক্ষয় তৃতীয়া। এই দিন সোনা কেনা শুভ বলে মনে করেন অনেকে। আর এই মাসেই সোনার দাম এ হারে বেড়ে যাওয়ায় মাথায় হাত ক্রেতাদের।

বুধে কত কমল সোনার দাম? জেনে নিন ঝটপট

অন্যদিকে সম্প্রতি একটি রিপোর্ট প্রকাশ করেছে মার্কিন সংস্থা জেপি মরগ্যান। এই সংস্থার দাবি, ২০২৬ সালের মাঝামাঝি সময়ে আউন্স প্রতি সোনার দাম পৌঁছে যাবে ৪০০০ ডলারে। ভারতীয় মুদ্রায় যার দাম দাঁড়াবে প্রায় ৩ লক্ষ ৪২ হাজার টাকা। আমেরিকা এবং চিনের মধ্যে শুল্কযুদ্ধের ফলেই সোনার দামে এই বদল বলে জানিয়েছে এই সংস্থা। দাম বাড়ায় সোনায় বিনিয়োগ বাড়ছে বলেও জানিয়েছে জেপি মরগ্যান। শুধু সোনাই নয়, রুপো নিয়েও আশঙ্কার বাণী শুনিয়েছে এই সংস্থা। চলতি বছরের সালের শেষ দিকে রুপোর দাম আউন্স প্রতি ৩৯ ডলার হতে পারে বলে জানানো হয়েছে। ভারতীয় মুদ্রায় যার দাম ৩৩৩৩ টাকা।

এক ধাপে কয়েক হাজার কমল সোনার দাম,জেনে নিন আজকের দর

(The above story first appeared on LatestLY on Apr 23, 2025 02:15 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).