Ram Navami: লালদূর্গে উড়ল গেরুয়া ধ্বজা, যাদবপুর বিশ্ববিদ্যালয়ে প্রথমবার পালন করা হল রামনবমী
দেশজুড়ে আজ পালন হচ্ছে রামনবমী। বাংলার বিভিন্ন জেলায় পূজিত হচ্ছে রামলালার মূর্তি। তবে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে আদৌ রামনবমী পালন হবে কিনা, সেই নিয়ে সংশয় ছিলই।
দেশজুড়ে আজ পালন হচ্ছে রামনবমী (Ram Navami)। বাংলার বিভিন্ন জেলায় পূজিত হচ্ছে রামলালার মূর্তি। তবে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে (Jadavpur University) আদৌ রামনবমী পালন হবে কিনা, সেই নিয়ে সংশয় ছিলই। কারণ এর আগে কখনই এখানে রামনবমী পালন হয়নি। বামেদের শেষ দূর্গ হিসেবে পরিচিত এই যাদবপুর বিশ্ববিদ্যালয়ে এভিবিপি বা তৃণমূলের ছাত্র সংগঠন কখনও মাথাচাঁড়া দিতে পারেনি। সেখানে এবারেই প্রথমবার অনুষ্ঠিত হল রামনবমী। যদিও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ উপাচার্য না থাকার অজুহাত দিয়ে প্রথমে অনুমতি দেয়নি। কিন্তু সেই নিষেধাজ্ঞা উপেক্ষা করেই এদিন পূজিত হন রামলালার মূর্তি।
আজাদ কাশ্মীরের ওপর লাগানো হল ভারতের পতাকা
এদিন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্র সোমসূর্য বন্দ্যোপাধ্যায় বলেন, বহু বাধা এলেও আমরা সফল। যে বিশ্ববিদ্যালয়ে ইফতার হয়, সেখানে বাকিরাও সমান অধিকার পাবে। আর এই যাদবপুর মানেই বামেদের, নকশালদের গড়। সেখানেই আমরা পুজো করছি। এই আজাদ কাশ্মীরের ছবির ওপরে আমরা দেশের পতাকা লাগিয়েছি। এটাই আমাদের প্রতিবাদ। যদিও যেহেতু এই ইস্যু নিয়ে মামলা চলছে, তাই অনুষ্ঠান হয়ে গেলে আমরা পতাকা সড়িয়ে দেব। তবে এটা আমাদের মৌলিক প্রতিবাদ। কোনও দেশবিরোধী স্লোগানকে আমরা বিশ্ববিদ্যালয় জাগয়া দেব না।। প্রতিবছর যাদবপুরে আমরা রামনবমী পালন করব।
দেখুন এক ছাত্রের বক্তব্য
#WATCH | Kolkata, West Bengal | General student union celebrates 'Ram Navami' on the Jadavpur University campus after the university allegedly denied permission, citing the Vice Chancellor's absence as the reason.
A student at Jadavpur University (JU), Somsurya Banerjee, says,… pic.twitter.com/AJ2J2QsR5O
— ANI (@ANI) April 6, 2025
নিষেধাজ্ঞা উপেক্ষা করেই বিশ্ববিদ্যালয়ে হল রামনবমী পালন
গত ২৮ মার্চ রামনবমী পালনের অনুমতি চেয়ে কয়েকজন পড়ুয়া বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে চিঠি দিয়েছিল। এই নিয়ে বৃহস্পতিবার শিক্ষকরা বৈঠকেও বসেন। পরে আবেদকারীরা নিষেধাজ্ঞার চিঠি পান। তবে অনুমতি না পেলেও রবিবার ছাত্ররা সবুজ রঙের রামলালার মূর্তি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে নিয়ে এসে পুজো করেন।
(The above story first appeared on LatestLY on Apr 06, 2025 02:49 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

