Luizinho Faleiro: সর্বভারতীয় সহ সভাপতি নিযুক্ত হলেন লুইজিনহো ফ্যালিরো

গোয়ার প্রাক্তন মুখ্যমন্ত্রী লুইজিনহো ফ্যালিরোকে (Luizinho Faleiro) দলের সর্বভারতীয় সহ সভাপতি হিসেবে নিযুক্ত করল তৃণমূল কংগ্রেস (TMC)। আজই দলের তরফে একথা জানানো হয়েছে। ২৯ সেপ্টেম্বর কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগ দেন গোয়ার প্রাক্তন মুখ্যমন্ত্রী। কংগ্রেসের বিধায়ক পদ থেকেও তিনি পদত্যাগ করেছেন। কয়েকজন ঘনিষ্ঠকে নিয়ে তৃণমূলে যোগ দেন লুইজিনহো। যোগদানের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তৃণমূল নেতা সৌগত রায়, সুব্রত মুখোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়। আনুষ্ঠানিকভাবে তৃণমূলে যোগ দেওয়ার আগে নবান্নে মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) সঙ্গে দেখা করেন ফ্যালিরো।

Luizinho Faleiro: সর্বভারতীয় সহ সভাপতি নিযুক্ত হলেন লুইজিনহো ফ্যালিরো
Luizinho Faleiro, Mamata Banerjee (Photo Credit: Twitter/AITC)

কলকাতা, ২২ অক্টোবর: গোয়ার প্রাক্তন মুখ্যমন্ত্রী লুইজিনহো ফ্যালিরোকে (Luizinho Faleiro) দলের সর্বভারতীয় সহ সভাপতি হিসেবে নিযুক্ত করল তৃণমূল কংগ্রেস (TMC)। আজই দলের তরফে একথা জানানো হয়েছে। ২৯ সেপ্টেম্বর কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগ দেন গোয়ার প্রাক্তন মুখ্যমন্ত্রী। কংগ্রেসের বিধায়ক পদ থেকেও তিনি পদত্যাগ করেছেন। কয়েকজন ঘনিষ্ঠকে নিয়ে তৃণমূলে যোগ দেন লুইজিনহো। যোগদানের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তৃণমূল নেতা সৌগত রায়, সুব্রত মুখোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়। আনুষ্ঠানিকভাবে তৃণমূলে যোগ দেওয়ার আগে নবান্নে মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) সঙ্গে দেখা করেন ফ্যালিরো।

গোয়ার দু’বারের মুখ্যমন্ত্রী লুইজিনহো। কংগ্রেসের হয়ে ত্রিপুরা সহ উত্তর পূর্বের বিভিন্ন রাজ্যে পর্যবেক্ষকের দায়িত্বও সামলেছেন লুইজিনহো। কংগ্রেস ছাড়ার পর পরই তৃণমূল ও মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রশংসায় ভরিয়ে দিয়েছিলেন লুইজিনহো ফ্যালিরো। আরও পড়ুন: Balason Bridge: বালাসন নদীর জল বাড়তেই শিলিগুড়ির ব্রিজ হেলে পড়েছে, দেখুন ছবি

তিনি বলেছিলেন নরেন্দ্র মোদীর বিরুদ্ধে লড়াইয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কেই প্রধান মুখ হিসেবে মনে করবেন তিনি। সূত্রের খবর, আগামী দিনে তাঁকে মুখ করেই আসন্ন গোয়া বিধানসভা নির্বাচনে লড়বে তৃণমূল।

(The above story first appeared on LatestLY on Oct 22, 2021 12:58 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).