Bantala: বানতলায় শ্রমিক মৃত্যুর ঘটনায় উঠছে গাফিলতি নিয়ে প্রশ্ন, ক্ষতিপূরণের ঘোষণা পুরমন্ত্রী ফিরহাদ হাকিমের
সরস্বতী পুজোর দিন সকালে বানতলায় লেদার কমপ্লেক্সের পাইপলাইন পরিস্কার করতে গিয়ে মর্মান্তিক মৃত্যু হয় তিন শ্রমিকের।
সরস্বতী পুজোর দিন সকালে বানতলায় (Bantala) লেদার কমপ্লেক্সের পাইপলাইন পরিস্কার করতে গিয়ে মর্মান্তিক মৃত্যু হয় তিন শ্রমিকের। ঘটনার পর একটাই প্রশ্ন এখন উঠছে যে যথাযথ সুরক্ষা দিয়ে শ্রমিকদের ম্যানহোলে নামানো হয়েছিল কিনা। যদিও পুলিশের প্রাথমিক তদন্তে উঠে এসেছে যে তাঁদের মুখে অক্সিজেন মাস্ক লাগানোই ছিল। ফলে এই ঘটনা কীভাবে ঘটল সেটাই এখন বড় প্রশ্ন। অন্যদিকে ঘটনাটি সামনে আসার পর তড়িঘড়ি ওই এলাকায় চলে যান কলকাতার মেয়র তথা পুরমন্ত্রী ফিরহাদ হাকিম। তিনি ইতিমধ্যেই মৃতদের পরিবারের উদ্দেশ্যে ১০ লক্ষ টাকার আর্থিক ক্ষতিপূরণের ঘোষণা করেছেন।
কেএমডিএ-এর উদ্যোগে পাইপলাইন পরিস্কার
যদিও এই এলাকাটি কলকাতা পুরসভার অন্তর্গত নয়, এটা কেএমডিএ-এর এলাকা। ফলে এখানে এই পাইপলাইন পরিস্কার করাতে কারা শ্রমিক নিয়োগ করে সেটাই এখন বড় প্রশ্ন। এদিন সকালে কেএমডিএ-এর উদ্যোগের চামড়া ধোয়ার রাসায়নিক মিশ্রিত জলের ট্যাঙ্কের পাইপলাইন পরিস্কারের কাজ করছিলেন সুমন সর্দার, ফারজাম শেখ, হাসি শেখ। তাদের দেহ ইতিমধ্যেই উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ।
(The above story first appeared on LatestLY on Aug 14, 4960 05:38 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

