Eid Moon Sighting West Bengal: পশ্চিমবঙ্গে খুশির ঈদ কবে? জেনে নিন সম্ভাব্য তারিখ
জেনে নিন পশ্চিমবঙ্গে ঈদ উল ফিতরের সম্ভাব্য তারিখ…
Eid 2025: খুশির ঈদের আর হাতে গোনা মাত্র কয়েকটা দিন বাকি। দীর্ঘ এক মাস পবিত্র রোজা রাখার পর চাঁদ দেখার মধ্য দিয়ে ঈদ উল ফিতর (Eid-ul-Fitr 2025) উদযাপন করে থাকেন বিশ্বের মুসলিম সম্প্রদায়ের মানুষ। চন্দ্রচক্রের উপর ভিত্তি করে প্রতি বছর ঈদুল ফিতর এবং রমজানের সময় ভিন্ন হয়। নতুন চাঁদ দেখা না যাওয়া পর্যন্ত ঈদ হয় না। গ্রেগোরিয়ান ক্যালেন্ডার অনুসারে ইদ-উল-ফিতর-র কোনও নির্দিষ্ট দিন নেই। পুরোটাই নির্ভর করে চাঁদ দেখার উপর। বিশ্বের বিভিন্ন মুসলমানের জন্য এটি ভিন্ন দিনে পালন হয়।
জ্যোতির্বিজ্ঞানীদের সূক্ষ্ম গবেষণা ও হিসাব-নিকাশ থেকে এই তথ্য পাওয়া গিয়েছে যে, পশ্চিমবঙ্গে ঈদুল ফিতর হওয়ার সম্ভাবনা আগামী ৩১ মার্চ। আগামী ৩০ মার্চ সন্ধ্যায় পশ্চিমবঙ্গের আকাশে শাওয়াল মাসের নতুন চাঁদ দেখা যেতে পারে। তবে আকাশ মেঘলা থাকলে তা নাও দেখা যেতে পারে।
ঈদ কি?
ঈদ আরবি শব্দ, যার অর্থ 'উৎসব' বা 'ভোজ' । তবে এটি সাধারণত 'উদযাপন' অর্থে ব্যবহৃত হয়। বিশ্বজুড়ে মুসলমান সম্প্রদায়ের মানুষ দুটি প্রধান উৎসব উদযাপন করে। একটি হল ঈদুল ফিতর, যার অর্থ ‘রোজা ভাঙার উৎসব’ এবং অন্যটি হল ঈদুল আযহা যার অর্থ ‘ত্যাগের উৎসব’।
বৈজ্ঞানিক দৃষ্টিকোন থেকে ৩০ মার্চ চাঁদ দেখার সম্ভাবনা থাকলেও ঈদ উদযাপনের দিন নির্ধারণে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্তের জানতে আগামী ৩০ মার্চ পশ্চিমবঙ্গের চাঁদ দেখা কমিটির বৈঠকের ওপরই নির্ভর করছে পশ্চিমবঙ্গে ঈদ কবে অনুষ্ঠিত হবে।
(The above story first appeared on LatestLY on Mar 27, 2025 01:35 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

