West Bengal: এগরাতে বাজি কারখানায় বিস্ফোরণে মৃতের সংখ্যা বেড়ে ৯
এর আগেও অভিযান চালানো হয়েছে অবৈধ বাজি কারখানাতে, দায়ের হয়েছে মামলাও
পূর্ব মেদিনীপুরের এগরায় বোমা বাঁধতে গিয়ে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় মৃত্যু সংখ্যা বেড়ে দাঁড়াল ৯।ঘটনাটি ঘটেছে এগরার সাহাড়া অঞ্চলের গোপীনাথপুর চাঁদকুড়ি গ্রামে৷ অভিযোগ বাড়ির ভিতরেই বাজি কারখানার আড়ালে বেআইনি ভাবে এই বোমা তৈরির কাজ চলছিল৷ বিস্ফোরণের তীব্রতা এতটাই বেশি ছিল যে গোটা বাড়িটি উড়ে যায়৷
ইতিমধ্যেই ঘটনার তদন্তভার সিআইডি-কে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন পূর্ব মেদিনীপুরের পুলিশ সুপার অমরনাথ কে৷
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে এর আগেও অবৈধ বাজি মজুত করার অভিযোগে দায়ের করা হয়েছিল মামলা। গত সপ্তাহে অভিযানে এসেও পাওয়া যায়নি কিছুই বলে জানিয়েছেন পূর্ব মেদিনীপুরের এস পি অমরনাথ কে। ঘটনায়কে ঘিরে শুরু হয়েছে চাঞ্চল্য।
Illegal firecrackers were manufactured in the factory. Earlier, police had raided, seized & filed a case against the factory. Last week we raided this factory, but nothing was found. 9 bodies were recovered & the search operation is on: Amarnath K, SP, Purba Medinipur pic.twitter.com/TPjQE9bb7I
— ANI (@ANI) May 16, 2023
(The above story first appeared on LatestLY on May 17, 2023 07:46 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

