Election Commssion Of India: নির্বাচন কমিশনের নির্দেশ, নথিভুক্ত অথচ স্বীকৃতিহীন রাজনৈতিক দলগুলিকে শুনানির জন্য তলব করল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক

Election Commssion Of India: নির্বাচন কমিশনের নির্দেশ, নথিভুক্ত অথচ স্বীকৃতিহীন রাজনৈতিক দলগুলিকে শুনানির জন্য তলব করল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক
Election Commssion Of India (Photo Credit; X@Airnewsalerts)

নির্বাচন কমিশনের নির্দেশে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর নথিভুক্ত অথচ স্বীকৃতিহীন রাজনৈতিক দলগুলিকে শুনানির জন্য তলব করেছে। আগামী ২৯ আগস্ট এর ১২ টি এ ধরনের রাজনৈতিক দলকে শুনানিতে ডাকা হয়েছে বলে রাতের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর সূত্রে জানা গিয়েছে। মূলত নির্বাচন কমিশনের খাতায় নথিভুক্ত অথচ দীর্ঘদিন ধরে নিষ্ক্রিয় এই রাজনৈতিক দলগুলির অস্তিত্ব নিয়ে প্রশ্ন তুলেছে নির্বাচন কমিশন। ইতিমধ্যেই দেশের ৩৪৫টি এ ধরনের রাজনৈতিক দলকে চিহ্নিত করা হয়েছে যাদের মধ্যে ৩৩৪ টি রাজনৈতিক দলের নাম নির্বাচন কমিশনের খাতা থেকে বাদ দেওয়া হয়েছে।

এই রাজ্যে এ ধরনের ৭২ টি রাজনৈতিক দল রয়েছে যারা নির্বাচন কমিশনের স্বীকৃতিহীন হলেও নথিভুক্ত রাজনৈতিক দল। এর আগে এ ধরনের আটটি রাজনৈতিক দলকে মুখ্য নির্বাচনী আধিকারিক এর দপ্তরে ডেকে পাঠানো হয়েছিল। যাদের মধ্যে মাত্র একটি রাজনৈতিক দল উপস্থিত হয় এবং তাদের নথিপত্র নির্বাচন কমিশনের কাছে তুলে দেয়। বাকি সাতটি রাজনৈতিক দলের নাম নির্বাচন কমিশনের নথি থেকে বাদ দেয়া হয়েছে বলে কমিশন সূত্রে খবর। এবার দ্বিতীয় দফায় আরো ১২ টি রাজনৈতিক দলকে শুনানির জন্য ডাকা হল।

 

 

(The above story first appeared on LatestLY on Aug 27, 2025 04:07 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).