Kanchrapara Gang Rape: কাঁচরাপাড়ায় নববধূকে গণধর্ষণের অভিযোগে গ্রেফতার ৮ অভিযুক্ত
কাঁচরাপাড়া রেল স্টেশনের কাছে ১৯ বছর বয়সী নববধূকে গণধর্ষণ।
কলকাতা: কাঁচরাপাড়া (Kanchrapara) স্টেশনের কাছে ১৯ বছর বয়সী এক নববিবাহিত মহিলাকে গণধর্ষণ (Gang Rape) ও তাঁর স্বামীকে মারধর করার অভিযোগে আটজনকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ সূত্রে খবর, নবদম্পতির পরিবার তাঁদের বাড়ি থেকে বার করে দিয়েছিল, সে জন্য তাঁরা স্টেশনে রাত কাটানোর সিদ্ধান্ত নিয়েছিলেন। তবে তাঁদের প্ল্যাটফর্ম টিকিট না থাকায় সেখানে তাঁরা কাটানোর অনুমতি পাননি। স্টেশনের আধিকারিকরা তাঁদের স্টেশন থেকে চলে যেতে বলেন।
দম্পতি রেলপথ ধরে হাঁটতে হাঁটতে কল্যাণী ব্যারাকপুর এক্সপ্রেসওয়ের কাঁচরাপাড়া রেলের ওভারব্রিজে পৌঁছেছিলেন, তখন কিছু স্থানীয় যুবক মহিলাকে একটি ঝোপে টেনে নিয়ে গিয়ে গণধর্ষণ করে এবং তাঁর স্বামীকে মারধোর করে। এক ঘণ্টা পর ঘটনাস্থল থেকে পালিয়ে যায় অভিযুক্তরা। বুধবার সকালে ওই মহিলা কল্যাণী থানায় অভিযোগ দায়ের করেন, এরপর পুলিশ তদন্ত শুরু করে। পুলিশ জানিয়েছে, তদন্তে নেমে আটজনকে গ্রেফতার করা হয়েছে, সবাই কাঁচরাপাড়ার বাসিন্দা।
পুলিশ সূত্রে আরও খবর, প্রথমে চারজনকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে আরও চারজনকে গ্রেফতার করা হয়। অভিযুক্ত ৮ জনকে আদালতে পেশ করা হলে পুলিশ তাদের রিমান্ডে নিয়েছে।
(The above story first appeared on LatestLY on Oct 31, 2024 05:03 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

