Nadia: পাসপোর্ট জালিয়াতি কাণ্ডে নদিয়ায় তল্লাশি অভিযান চালাচ্ছে ইডি, তদন্তকারীদের নজরে এক স্থানীয় সাইবার ক্যাফের মালিক
ফের বাংলায় জাল নথিপত্র বানানো চক্রের হদিশ পেল ইডি। রবিবার সকাল থেকে নদিয়ার চাকদহে চলছে তল্লাশি অভিযান।
ফের বাংলায় জাল নথিপত্র বানানো চক্রের হদিশ পেল ইডি (ED)। রবিবার সকাল থেকে নদিয়ার চাকদহে চলছে তল্লাশি অভিযান। গোপনসূত্রে খবর পেয়ে স্থানীয় একটি সাইবার ক্যাফে ও ফটো স্টুডিয়োতে তল্লাশি অভিযান চালায় ইডির তিন সদস্যের একটি টিম। আর তারপরেই ক্যাফের মালিক দিব্যেন্দু রায় ও তাঁর পরিবারের সদস্যদের জেরা করা শুরু করে তদন্তকারী আধিকারিকরা। যদিও দিব্যেন্দুকে গ্রেফতার করা হয়েছে কিনা সেই বিষয়ে এখনও কিছু জানা যায়নি।
জাল পাসপোর্ট কাণ্ডে ইডির নজরে নদিয়ার মামা-ভাগ্নে
সূত্রের খবর, দিনকয়েক আগে চাকদহের ঘেটুগাছি এলাকায় ইন্দ্রভূষণ হালদার ওরফে দুলালের বাড়ি ও দোকানে তল্লাশি অভিযান চালায় ইডি আধিকারিকরা। এই দুলালের ভাগ্নে হলেন দিব্যেন্দু। সেই সূত্রেই আজ দিব্যেন্দুর বাড়িতে তল্লাশি চালায় ইডি। জানা যাচ্ছে, মামা-ভাগ্নে দুজনেরই এলাকায় যথেষ্ট পরিচিতি রয়েছে। এবং প্রতিবেশীরা তাঁদের ভালো মানুষ হিসেবেই জানেন। তবে পর্দার পেছনে এই ধরনের বেআইনি চক্র চালাচ্ছিলেন তাঁরা, সেটা ঘূণাক্ষরেও কল্পনা করতে পারেনি।
দেখুন ভিডিয়ো
বাংলায় জাল পাসপোর্ট চক্র
প্রসঙ্গত, বিগত কয়েকমাসে বাংলাদেশ এবং পাকিস্তান থেকে অনুপ্রবেশকারীদের আনাগোনা অনেকটাই বেড়েছে। আর সেই কারণেই সাম্প্রতিককালে পহেলগামের মতো ঘটনা ঘটেছে। জঙ্গিদের হাতে মারা গিয়েছেন ২৬ জন নিরাপরাধ মানুষ। যদিও এই ঘটনার আগে থেকেই দেশের বিভিন্ন প্রান্তে অনুপ্রবেশকারীদের ধরপাকড় চলছিল। সেই সঙ্গে যাঁরা এদের ভুয়ো পরিচয়পত্র বানিয়ে দিচ্ছে, তাঁদেরও আটক করা হচ্ছে। এই চক্রের যে বড় অংশ আমাদের বাংলায় রয়েছে তা অস্বীকার করার জায়গা নেই। পহেলগামের ঘটনার পর জাল নথিপত্র বানায় এরকম চক্রের খোঁজে আরও জোড়দার তল্লাশি অভিযান চলছে বাংলার বুকে।
(The above story first appeared on LatestLY on Apr 27, 2025 07:21 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

