Kali Puja Circular By Railway: আগামী ২১ অক্টোবর থেকে ২৩ অক্টোবর পর্যন্ত চলবে প্রতিমা বিসর্জন, পূর্ব রেলের শিয়ালদা ডিভিশন চক্র রেল চলাচলে নিয়ন্ত্রণ
রাজ্য প্রশাসনের অনুরোধে কালী প্রতিমা বিসর্জনের জন্য আগামী ২১ অক্টোবর থেকে ২৩ অক্টোবর পর্যন্ত চক্র রেল চলাচলে নিয়ন্ত্রণ করছে। ওই দিন গুলি 30416 শিয়ালদা -BBD বাগ, 30451 BBD বাগ - বারুইপুর লোকাল বাতিল থাকবে। ৩টি লোকাল 30312 বারাসাত - মাঝেরহাট 30314 দত্তপুকুর - মাঝেরহাট, এবং 30122 নৈহাটি - বালিগঞ্জ ভায়া প্রিন্সেপ ঘাট কলকাতা স্টেশনে যাত্রা শেষ করবে।তিনটি লোকাল 30331মাঝেরহাট - হাবড়া 30311মাঝেরহাট - বারাসাত এবং 30313 মাঝেরহাট - বারাসত কলকাতা স্টেশন থেকে যাত্রা শুরু করবে। 30154 নৈহাটি - মাঝের হাট লোকাল ঘুর পথে চলবে এবং শিয়ালদা নর্থ স্টেশনে যাত্রা শেষ করবে। এবং 30123 মাঝেরহাট - নৈহাটি লোকাল শিয়ালদা নর্থ স্টেশন থেকে ছাড়বে। 30332 হাবড়া - মাঝেরহাট লোকাল কাঁকুড়গাছি রোড জংশন - বালিগঞ্জ হয়ে মাঝেরহাট স্টেশনে যাবে। 30353 মাঝেরহাট - দত্তপুকুর লোকাল মাঝেরহাট এবং 30135 মাঝেরহাট - রানাঘাট লোকাল বালিগঞ্জ থেকে ছাড়বে ও পরিবর্তিত পথে চলবে। 30711 লক্ষ্মীকান্তপুর - মাঝেরহাট লোকাল বালিগঞ্জ স্টেশনে যাত্রা শেষ করবে। 30552 মাঝেরহাট - ঘুটিয়ারি শরীফ লোকাল বালি গঞ্জ স্টেশন থেকে যাত্রা শুরু করবে। 30112 ব্যারাকপুর - মাঝেরহাট লোকাল ঘুরপথে চলবে এবং বালিগঞ্জ স্টেশনে যাত্রা শেষ করবে। 30317 মাঝেরহাট - দত্তপুকুর গ্যালোপিং লোকাল বালিগঞ্জ ষ্টেশন থেকে ছাড়বে এবং বালিগঞ্জ - কাঁকুড়গাছি রোড হয়ে চলবে। এছাড়া , একটি শিয়ালদা - বারুইপুর স্পেশাল শিয়ালদা থেকে সন্ধ্যা সাতটা ১০ মিনিটে ছাড়বে বলে রেল সূত্রের খবর।
(The above story first appeared on LatestLY on Oct 20, 2025 09:48 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

