Eastern Railway Announcement: সপ্তাহের শেষে শিয়ালদহ ডিভিশনে একাধিক ট্রেন বাতিল, ঝামেলা এড়াতে দেখে নিন পূর্ব রেলওয়ের তালিকা
কালীনারায়ণপুর স্টেশনে ইয়ার্ড পুনর্নিমাণের কাজের কারণে সপ্তাহের শেষে শিয়ালদা শাখায় একাধিক ট্রেন বাতিল থাকবে বলে জানিয়েছে পূর্ব রেলওয়ে ৷ শুক্রবার বিজ্ঞপ্তি প্রকাশ করে সেই তথ্য জানাল পূর্ব রেল কর্তৃপক্ষ ৷ রেলের তরফে জানানো হয়েছে, ইয়ার্ড পুনর্নিমাণের জন্য স্টেশনের ফুটব্রিজ ভেঙে দেওয়া হবে ৷ তাই আগামী ৭ ডিসেম্বর থেকে এই শাখায় একাধিক ট্রেনের গতিবিধি নিয়ন্ত্রণ করা হবে ৷
যে সমস্ত ট্রেন বাতিল করা হয়েছেঃ-
শিয়ালদা থেকে শান্তিপুর: আপ 31539/ডাউন 31538
শিয়ালদা থেকে কৃষ্ণনগর সিটি জংশন: আপ 31843 / ডাউন 31838
শিয়ালদহ থেকে লালগোলা: আপ 03191/ ডাউন 03190
৮ ডিসেম্বর (রবিবার) বাতিল হওয়া ট্রেনের তালিকাঃ-
রানাঘাট-কৃষ্ণনগর সিটি জংশন: আপ 31721, 31723 / ডাউন 31722
শিয়ালদা-কৃষ্ণনগর সিটি জংশন: আপ 31811/ ডাউন 31812, 31816
রানাঘাট-শান্তিপুর: আপ 31785/ ডাউন 31788
রানাঘাট-লালগোলা: আপ 31765/ ডাউন 31768
শিয়ালদা-শান্তিপুর: আপ 31511/ ডাউন 31514
যে সমস্ত ট্রেনের গতিবিধি নিয়ন্ত্রণ করা হয়েছে...
03171 শিয়ালদা-লালগোলা প্যাসেঞ্জার স্পেশাল আগামী ৮ ডিসেম্বর নির্ধারিত সময়ের 30 মিনিটে পরে ছাড়বে ।
31541 শিয়ালদা-শান্তিপুর ইএমইউ লোকাল আগামী ৭ ডিসেম্বর শান্তিপুরের পরিবর্তে রানাঘাটে যাত্রা শেষ করবে ।
31512 শান্তিপুর-শিয়ালদা ইএমইউ লোকাল আগামী ৮ ডিসেম্বর শান্তিপুরের পরিবর্তে রানাঘাট থেকে সংক্ষিপ্ত যাত্রা শুরু করবে ৷
শিয়ালদহ ডিভিশনে পাওয়ার ও ট্র্যাফিক ব্লকের জন্য ট্রেনের নিয়ন্ত্রণ। pic.twitter.com/PHRgBAgpto— Eastern Railway (@EasternRailway) December 5, 2024
উল্লেখ্য়, দক্ষিণ-পূর্ব রেলের আদ্রা ডিভিশনে প্ল্যাটফর্ম ও লাইনের কাজ শুরু হচ্ছে ৷ সেই কাজের জন্য আগামী 6 ডিসেম্বর থেকে নিয়ন্ত্রণিত করা হবে একাধিক ট্রেনের পরিষেবা ৷ দক্ষিণ-পূর্ব রেলের তরফে বিজ্ঞপ্তি জারি করে সেই কথা জানানো হয়েছে ৷ এছাড়াও, 6 ও 7 ডিসেম্বর অর্থাৎ, শুক্র ও শনিবার বেশ কিছু ট্রেন যেমন বাতিল করা হয়েছে ৷ তেমনই একাধিক ট্রেন ঘুরপথে চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷ কয়েকটি ট্রেনের যাত্রাপথও সংক্ষিপ্ত করার কথা জানিয়েছে দক্ষিণ-পূর্ব রেল
#ser #IndianRailways pic.twitter.com/jCfBLTAgjS— South Eastern Railway (@serailwaykol) December 6, 2024
(The above story first appeared on LatestLY on Dec 06, 2024 04:17 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

