Dilip Ghosh Wedding: দিলীপ ঘোষের তরোয়াল কেড়ে নিতে হবে, হবু বৌদিকে পরামর্শ দিলেন দেবাংশু ভট্টাচার্য
বৃহস্পতিবার থেকেই খবরের শিরোনামে বিজেপির দাপুটে নেতা দিলীপ ঘোষ। বিয়ে করছেন রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষ।
বৃহস্পতিবার থেকেই খবরের শিরোনামে বিজেপির দাপুটে নেতা দিলীপ ঘোষ। বিয়ে করছেন রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh)। আর এই নিয়ে রাজনৈতিক মহলে চর্চা তুঙ্গে। জানা যাচ্ছে, দক্ষিণ কলকাতার বিজেপি নেত্রী রিঙ্কু মজুমদারকে বিয়ে করতে চলেছেন তিনি। এই নিয়ে তৃণমূল নেতা কুণাল ঘোষ প্রথমে খবরটি প্রকাশ করেন। তারপর থেকেই তোলপাড় সোশ্যাল মিডিয়া। যদিও এই প্রসঙ্গে আপাতত মুখে কুলুপ এঁটেছেন বিজেপির প্রাক্তন সাংসদ। এমনকী বিজেপি নেতৃত্বও এই নিয়ে কিছুই বলছেন না। তবে শাাসক শিবিরের মধ্যে কিন্তু দিলীপ ঘোষের বিয়ে নিয়ে উন্মাদনা তুঙ্গে।
শুভেচ্ছা জানিয়েছেন দেবাংশু ভট্টাচার্যও
এই নিয়ে এবার টুইট করেছেন তৃণমূলের যুবনেতা দেবাংশু ভট্টাচার্য। তিনি বলেন, অনেক অভিনন্দন দিলীপ দা। মন থেকে খুশি হয়েছি। খুুব ভালো হোক। নতুন বৌদি আপনার হাত থেকে তরোয়াল কেড়ে নিয়ে গোলাপ তুলে দিক। দেবাংশুর এই টুইট ইতিমধ্যেই ভাইরাল হয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়।
দেখুন দেবাংশু ভট্টাচার্যের পোস্ট
অনেক অভিনন্দন @DilipGhoshBJP দা। মন থেকে খুশি হয়েছি। খুব ভালো হোক। নতুন বৌদি আপনার হাত থেকে তরোয়াল কেড়ে নিয়ে গোলাপ তুলে দিক।
ভালো থাকুন দুজনে। Again Congratulations!
— Debangshu Bhattacharya Dev (@ItsYourDev) April 17, 2025
শহরে হাজির দিলীপ ঘোষের মা
সূত্রের খবর, বিয়ে নিয়ে ইতিমধ্যেই দুই পরিবারের তোড়জোড় শুরু হয়েছে। কলকাতাতেই আইনিভাবে বিয়ে করতে চলেছেন দিলীপ ও রিঙ্কু। ইতিমধ্যেই কলকাতায় এসে পড়েছেন দিলীপ ঘোষের মা। জানা যাচ্ছে, দুই পরিবারের সদস্যদের উপস্থিতিতেই আগামীকাল শুভকাজ সম্পন্ন হতে চলেছে।
(The above story first appeared on LatestLY on Apr 17, 2025 11:19 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

