Kolkata: কুয়াশা ঘেরা ময়দান থেকে উদ্ধার অজ্ঞাত পরিচয়ের মৃতদেহ, তদন্তে নেমেছে পুলিশ
সাতসকালে ময়দান (Maidan) চত্বর থেকে উদ্ধার এক ব্যক্তির মৃতদেহ। জানা যাচ্ছে, প্রাতঃভ্রমনে বেরিয়ে অনেকেই এই দেহ দেখতে পায়। তাঁরাই ময়দান থানায় খবর দিলে ঘটনাস্থলে পুলিশ এসে দেহটি উদ্ধার করে। যদিও এখনও পর্যন্ত মৃত্যুর কারণ স্পষ্ট নয়। তবে ইতিমধ্যেই ময়নাতদন্তের জন্য দেহটি পাঠানো হয়েছে। পোস্টমর্টেমের রিপোর্ট এলেই মৃত্যুর কারণ জানা যাবে বলে জানিয়েছে পুলিশ। তবে দেহ উদ্ধার ঘিরে আতঙ্কিত ছিলেন পথচারী ও স্থানীয় মানুষ। মৃত ব্যক্তির নাম পরিচয় এখনও কিছুই জানা যায়নি। পুলিশের অনুমান, মৃত ব্যক্তিটি আদপে একজন ভবঘুরে
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, এদিন সকাল সাড়ে ৮টা নাগাদ ডাফরিন রোড পরিবহন দফতরের ময়দান টেন্টের পাশে এই দেহটি উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে মৃত ব্যক্তির বয়স ৫০ বথরের কাছাকাছি হবে। ঘটনার তদন্ত ইতিমধ্যেই শুরু করেছে পুলিশ। যদিও এই ঘটনায় এখন কেউ গ্রেফতার হননি।
(The above story first appeared on LatestLY on Nov 15, 2024 10:59 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

