Ballygunge: আচমকাই আবাসনের নীচে ভারী বস্তু পড়ার আওয়াজ, নীচে তাকাতেই চমকে গেলেন সকলে, বালিগঞ্জে উদ্ধার রক্তাক্ত দেহ

সকালে সবকিছুই স্বাভাবিক ছিল। আচমকাই চারতলা থেকে ভারী কিছু পড়া়র আওয়াজ এল। বারান্দা দিয়ে তাকাতেই দেখা গেল এক যুবকের রক্তাক্ত দেহ পড়ে রয়েছে।

Ballygunge: আচমকাই আবাসনের নীচে ভারী বস্তু পড়ার আওয়াজ, নীচে তাকাতেই চমকে গেলেন সকলে, বালিগঞ্জে উদ্ধার রক্তাক্ত দেহ
Death, Representational Image (Photo Credit: File Photo)

সকালে সবকিছুই স্বাভাবিক ছিল। আচমকাই চারতলা থেকে ভারী কিছু পড়া়র আওয়াজ এল। বারান্দা দিয়ে তাকাতেই দেখা গেল এক যুবকের রক্তাক্ত দেহ পড়ে রয়েছে। বুধবার সকালে এমনই ভয়ঙ্কর ঘটনা ঘটল বালিগঞ্জ সার্কুলার রোডে (Ballygunge Circular Road) একটি অভিজাত আবাসনে। জানা যাচ্ছে, ওই আবাসনের চতুর্থ তলায় থাকতেন। তবে এদিন আচমকাই সে কীভাবে পড়ে গেল সেই বিষয়ে এখনও ধোঁয়াশা রয়েছে। ইতিমধ্যেই ঘটনাস্থলে এসে পুলিশ দেহ উদ্ধার করেছে। পকেট থেকে উদ্ধার হয়েছে সুইসাইড নোট। তবে সেই বিষয়ে এখনও কিছু স্পষ্ট জানা যায়নি। এছাড়া পকেট থেকে বেশকিছু মানসিক অবসাদ কমানোর ওষুধও উদ্ধার হয়েছে বলে জানা গিয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, আচমকাই বাইরে থেকে কিছু পড়ে যাওয়ার আওয়াজ পাই। তারপরে নীচে তাকাতেই একটি রক্তাক্ত দেহ দেখতে পাওয়া যায়। আবাসনের বাকি সদস্যরা জানিয়েছেন, এখানে কখনই এরকম ঘটনা আগে ঘটেনি। পুলিশের অনুমান ছাঁদ থেকেই ঝাঁপ দিয়েছিল ওই ব্যক্তির। ইতিমধ্যেই দেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ফলে এটা আত্মহত্যা নাকি দুর্ঘটনা, সেটা পোস্টমর্টেম রিপোর্ট আসলেই স্পষ্ট হবে।

(The above story first appeared on LatestLY on Jan 01, 1970 05:30 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).