Dancers Being Attacked: রাত বাড়তেই অশ্লীল নাচের প্রস্তাব, বারণ করায় নৃত্যশিল্পীদের ওপর হামলা চালালো যুবকরা

অশ্লীল নাচের প্রস্তাব ফিরিয়ে দেওয়ায় নৃত্যশিল্পীদের ওপর চড়াও হল ক্লাবের ছেলেরা। ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুরের নন্দকুমারের ঠেকুয়া বাজার সংলগ্ন এলাকায় অবস্থিত সোনার বাংলা ক্লাব চত্বরে।

Dancers Being Attacked: রাত বাড়তেই অশ্লীল নাচের প্রস্তাব, বারণ করায় নৃত্যশিল্পীদের ওপর হামলা চালালো যুবকরা
Mob Lyinching Photo Credit: Twitter@ians_india

অশ্লীল নাচের প্রস্তাব ফিরিয়ে দেওয়ায় নৃত্যশিল্পীদের ওপর চড়াও হল ক্লাবের ছেলেরা। ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুরের নন্দকুমারের (Nandakumar) ঠেকুয়া বাজার সংলগ্ন এলাকায় অবস্থিত সোনার বাংলা ক্লাব চত্বরে। জানা যাচ্ছে, এই ক্লাবের একটি বিচিত্রা অনুষ্ঠানে নৃত্য পরিবেশন করতে এসেছিলেন কয়েকজন শিল্পী। যাদের মধ্যে পুরুষ ও মহিলা সকলেই ছিলেন। শুক্রবার অনুষ্ঠান চলাকালীন ক্লাবের কয়েকজন যুবক ওই ডান্স সংস্থার সদস্যদের হট ডান্সের প্রস্তাব দেয়। হট ডান্স অর্থাৎ মহিলাদের জামা কাপড় খুলে নাচার প্রস্তাব দেয়। কিন্তু তাঁরা তাতে রাজি ছিলেন না।

এরপর ক্লাবের ছেলেরা পুরুষ ডান্সার ও কর্মীদের ওপর চড়াও হয়। মহিলারা তাঁদের বাঁচাতে গেলে তাঁদের ওপরেও হামলা করা হয় বলে অভিযোগ। এরপর শিল্পী সংগঠন বিএসএফইউ-এর পক্ষ থেকে নন্দকুমার থানায় যোগাযোগ করা হলে ঘটনাস্থলে পুলিশ এসে নৃত্যশিল্পীদের উদ্ধার করে আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করানো হয়। অন্যদিকে এই ঘটনায় অভিযুক্ত ক্লাবের দুই যুবককে গ্রেফতারও করেছে পুলিশ

(The above story first appeared on LatestLY on Nov 09, 2024 03:34 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).