RG Kar Corruption Case: সন্দীপের বিরুদ্ধে দুর্নীতি মামলায় রাজ্যের তরফ থেকে অনুমোদন মিললেও জানানো হয়নি ট্রায়াল কোর্টে, শোকজ দেওয়া হল সিবিআইকে
এবার আরজি কর হাসপাতালে দুর্নীতি মামলায় আলিপুর আদালতে মুখ পুড়ল সিবিআইয়ের। অভিযুক্ত সন্দীপ ঘোষের (Sandip Ghosh) বিরুদ্ধে চার্জ গঠন করতে প্রয়োজন ছিল রাজ্য সরকারের অনুমতি। সেই অনুমতি কয়েকদিন আগে মিললেও তা ট্রায়াল কোর্টে না জানিয়ে হাইকোর্টে জানিয়েছে সিবিআই। আর এই বাইপাস করার কারণেই শোকজ পেল সিবিআই আধিকারিকরা। কেন ট্রায়াল কোর্টে জানানো হয়নি, তার কারণ দেখিয়ে আগামী ৭ দিনের মধ্যে আদালতে জবাবদিহি দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এমনকী বৃহস্পতিবার এই মামলার শুনানি চলাকালীন বিচারপতি সিবিআইয়ের আইনজীবীকে ধমকও দিয়েছে বলে জানা গিয়েছে।
চার্জ গঠনের জন্য মিলেছিল অনুমতি
জানা যাচ্ছ, আরজি কর হাসপাতালে দুর্নীতি মামলায় অভিযুক্ত সন্দীপ ঘোষের বিরুদ্ধে গত ২৯ নভেম্বর আলিপুর আদালতে চার্জশিট পেশ করেছিল সিবিআই। কিন্তু যেহেতু সন্দীপ রাজ্য সরকাররে কর্মী, তাই রাজ্য সরকারের তরফ থেকে চার্জগঠনের জন্য অনুমতি প্রয়োজন। সম্প্রতি সেই অনুমতি মিলেছে। তারপরেই আলিপুরে সিবিআইয়ের বিশেষ আদালতকে না জানিয়ে হাইকোর্টে বুধবার এই বিষয়টি জানানো হয়।
ট্রায়াল কোর্টকে কেন বাইপাস?
সূত্রের খবর, গত ২৭ জানুয়ারি সন্ধ্যায় রাজ্যের তরফ থেকে অনুমোদন মিলেছে। এই প্রসঙ্গে আলিপুর আদালতের বিচারপতি বলেন. ট্রায়াল কোর্টকে বাইপাস করে হাইকোর্টে জানিয়েছেন। কেন করেছেন. তা জানতে হবে। শোকজ করলাম, যা জানানোর লিখিতভাবে জানাবেন।
(The above story first appeared on LatestLY on Jan 30, 2025 05:08 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

