Diamond Harbour: সম্পর্কের টানাপোড়েনের জেড়ে রেললাইনের ধারেই অশান্তি, কিছুক্ষণ পরেই উদ্ধার যুগলের মৃতদেহ

ডায়মন্ড হারবারে রেললাইনের ধার থেকে উদ্ধার হল এক যুবক ও যুবতীর ক্ষতবিক্ষত দেহ। বৃহস্পতিবার নেতড়া রেলব্রিজের কাছে ঘটনাটি ঘটেছে।

Diamond Harbour: সম্পর্কের টানাপোড়েনের জেড়ে রেললাইনের ধারেই অশান্তি, কিছুক্ষণ পরেই উদ্ধার যুগলের মৃতদেহ
Representative Image (Photo Credit: File)

ডায়মন্ড হারবারে (Diamond Harbour) রেললাইনের ধার থেকে উদ্ধার হল এক যুবক ও যুবতীর ক্ষতবিক্ষত দেহ। বৃহস্পতিবার নেতড়া রেলব্রিজের কাছে ঘটনাটি ঘটেছে। দেহ দুটি ইতিমধ্যেই উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। যদিও এটা নিছকই আত্মহত্যা নাকি খুন সেই বিষয়টি এখনও পরিস্কার নয়। পরিবারসূত্রে খবর, দুজনের মধ্যে ভালোবাসার সম্পর্ক ছিল। আর সেই সম্পর্কের টানাপোড়েনের কারণেই ঘটনাটি ঘটেছে। যদিও ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। প্রাথমিকভাবে জানা যাচ্ছে, মৃত যুবকের নাম সাবির মোল্লা (২৬) ও যুবতীর নাম মারিয়াম খাতুন (২৪)।

পরিবার সূত্রের খবর, মারিয়ামের সম্প্রতি ডিভোর্স হয়েছিল। বিবাহ বিচ্ছেদ হওয়ার পর মেয়েকে নিয়ে উস্তি এলাকায় বাপের বাড়িতে চলে আসেন। আর সেখানেই পরিচয় হয় ওই পাড়াতেই বসবাসকারী সাবিরের সঙ্গে। দুজনের মধ্যে প্রেমের সম্পর্ক শুরু হয়। দিনকয়েক ধরে বিয়ে করার জন্য সাবিরকে চাপ দিচ্ছিলেন মারিয়াম। যদিও যুবক এখনই বিয়ে করতে চাইছিলেন না।

সূত্রের খবর, বৃহস্পতিবার দুজনের মধ্যে এই নিয়েই বচসা হচ্ছিল। আর তখনই রাগের মাথায় রেললাইনে উঠে পড়েন মারিয়াম। তাঁকে বাঁচাতে সাবিরও যায়। উল্টোদিক থেকে সেই সময় দ্রুতগতিতে ট্রেন আসছিল। আর তাতেই ধাক্কা খেয়ে মৃত্যু হয় যুগলের। মর্মান্তিক এই দুর্ঘটনার পর শোকস্তব্ধ দুজনের পরিবার।

(The above story first appeared on LatestLY on Dec 13, 2024 03:53 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).