Coronavirus In Kolkata: এনআরএস হাসপাতালে প্রসূতির শরীরে মিলল করোনাভাইরাস

এনআরএস হাসপাতালে (NRS Hospital) এক প্রসূতির শরীরে মিলল করোনাভাইরাস (Coronavirus)। সোমবার তিনি সন্তান প্রসব করেন। মা-সন্তানকে এমআর বাঙুর হাসপাতালে (M R Bangur Hospital) স্থানান্তরিত করা হয়েছে। এনআরএস হাসপাতাল সূত্রে খবর, লেবার রুম ও গাইনি ওয়ার্ড জীবাণুমুক্ত না হওয়া পর্যন্ত বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আইসোলেশনে পাঠানো হয়েছে ওই মহিলার সংস্পর্শে আসা অন্য রোগীদের। কোন কোন চিকিত্সক ও স্বাস্থ্য কর্মী ওই মহিলার সংস্পর্শ এসেছিলেন, খোঁজ নেওয়া হচ্ছে। যদিও স্বাস্থ্য দফতরের তরফে এখনও সরকারি ভাবে কিছু জানানো হয়নি।

Coronavirus In Kolkata: এনআরএস হাসপাতালে প্রসূতির শরীরে মিলল করোনাভাইরাস
এনআরএস হাসপাতাল (Picture Credits: Wikimedia Commons)

কলকাতা, ১৬ এপ্রিল: এনআরএস হাসপাতালে (NRS Hospital) এক প্রসূতির শরীরে মিলল করোনাভাইরাস (Coronavirus)। সোমবার তিনি সন্তান প্রসব করেন। মা-সন্তানকে এমআর বাঙুর হাসপাতালে (M R Bangur Hospital) স্থানান্তরিত করা হয়েছে। এনআরএস হাসপাতাল সূত্রে খবর, লেবার রুম ও গাইনি ওয়ার্ড জীবাণুমুক্ত না হওয়া পর্যন্ত বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আইসোলেশনে পাঠানো হয়েছে ওই মহিলার সংস্পর্শে আসা অন্য রোগীদের। কোন কোন চিকিত্সক ও স্বাস্থ্য কর্মী ওই মহিলার সংস্পর্শ এসেছিলেন, খোঁজ নেওয়া হচ্ছে। যদিও স্বাস্থ্য দফতরের তরফে এখনও সরকারি ভাবে কিছু জানানো হয়নি।

কয়েকদিন আগেই কলকাতা মেডিকেল কলেজ ও হাসপাতালে সন্তান প্রসবের পর এক মহিলার শরীরে মেলে করোনাভাইরাস। তার জেরে বন্ধ রাখতে হয় প্রসূতি বিভাগ। চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মী সহ বেশ কয়েকজনকে হোম কোয়ারান্টিনে পাঠানো হয়। এবার এনআরএস হাসপাতালেও একই ঘটনা ঘটল। আরও পড়ুন: Bengal Governor Dhankhar Slams Mamata: 'প্রতিক্রিয়া দেওয়ার পরিবর্তে কাজ করুন', মুখ্যমন্ত্রীকে পরামর্শ রাজ্যপাল জগদীপ ধনখরের

এদিকে কলকাতায় করোনায় আক্রান্ত আরও এক চিকিৎসক। বুধবার এক পিজিটি চিকিৎসকের করোনা আক্রান্ত হওয়ার খবর মেলে। এরপরই আতঙ্ক ছড়ায় হাসপাতালে। খোদ মেডিসিন বিভাগের প্রধান সহ ১৭ জন চিকিৎসক কোয়ারেন্টিনে। রয়েছেন ২৮ জন নার্সও। বুধবার ২ জন গ্রুপ ডি স্টাফ প্রাথমিকভাবে চিহ্নিত হয়েছেন। এই চিকিৎসক, নার্সরা কোন অফিসের, কোন ওয়ার্ডের রোগীদের কাছে গিয়েছেন তার তালিকা তৈরি হবে বৃহস্পতিবার।

(The above story first appeared on LatestLY on Apr 16, 2020 12:45 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).