Coal Scam Case: যৌন হেনস্থার অভিযোগে এবার গ্রেফতার বিকাশ মিশ্র, অভিযোগ দায়ের করলেন বিনয়ের স্ত্রী
কয়লা পাচারকাণ্ডের কিংপিন গ্রেফতারি এড়াতে বিদেশে গিয়ে গা ঢাকা দিয়েছে। অন্যদিকে তাঁর ভাই, স্ত্রী ও মেয়ে রয়েছে কলকাতাতেই।
কয়লা পাচারকাণ্ডের (Coal Smuggling) কিংপিন গ্রেফতারি এড়াতে বিদেশে গিয়ে গা ঢাকা দিয়েছে। অন্যদিকে তাঁর ভাই, স্ত্রী ও মেয়ে রয়েছে কলকাতাতেই। এবার বিনয়ের নাবালিকা মেয়েকে যৌন হেনস্থা করল ভাই বিকাশ মিশ্র। আর এই গুরুতর অভিযোগ তোলেন তাঁর স্ত্রী। সেই অভিযোগের ভিত্তিতে রবিবারই কালিঘাট থানার পুলিশ গ্রেফতার করল বিকাশ মিশ্রকে। তাঁর বিরুদ্ধে পকসো ধারায় মামলা দায়ের করা হয়েছে। ইতিমধ্যেই গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। যদিও নির্যাতিতা নাবালিকার শারীরিক অবস্থা কেমন সেই বিষয়ে কিছু জানা যায়নি। এবং বিনয়ের স্ত্রীও এই বিষয়ে প্রকাশ্যে কোনও মন্তব্য করেনি।
জানা যাচ্ছে, কয়লা ও গরুপাচার মামলায় বিনয় মিশ্র প্রধান অভিযুক্ত ছিলেন। কিন্তু গ্রেফতারি এড়াতে সে বিদেশ পালিয়ে যায় এবং সেখানকারই নাগরিকত্ব নেন। তাঁর বিরুদ্ধে কলকাতা পুলিশ জারিও করেছে লুকআউট নোটিশ। অন্যদিকে এই ঘটনার সঙ্গে যুক্ত বাকিদের গ্রেফতার করা শুরু হয়। যার মধ্যে অন্যতম নাম ছিল বিকাশ মিশ্র। তাঁকে গ্রেফতার করে আলিপুর সংশোধনাগারে পাঠানো হয়। তবে সম্প্রতি সে জামিনে ছাড়া পান। তবে জামিন পেলেও সিবিআই দফতরে হাজিরা দিতে আসে সে। আর সেখান থেকেই গ্রেফতার করা হয় তাঁকে। ধৃতকে আজই আলিপুর আদালতে পেশ করা হবে।
(The above story first appeared on LatestLY on Nov 24, 2024 04:58 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

