SSC Case: এই বছরের মধ্যেই সব সমাধান হয়ে যাবে, চাকরিহারাদের উদ্দেশ্যে বড় বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
এসএসসি মামলায় চাকরিহারাদের সাময়িক স্বস্তি দিল সুপ্রিম কোর্ট। এর আগে শীর্ষ আদালতের এক নির্দেশে চাকরি হারিয়েছিলেন ২৬ হাজার শিক্ষকদের প্যানেল।
এসএসসি মামলায় চাকরিহারাদের সাময়িক স্বস্তি দিল সুপ্রিম কোর্ট। এর আগে শীর্ষ আদালতের এক নির্দেশে চাকরি হারিয়েছিলেন ২৬ হাজার শিক্ষকদের প্যানেল। যার মধ্যে ছিল যোগ্য-অযোগ্য সমস্ত ধরনের শিক্ষাকর্মী। তবে বৃহস্পতিবার আদালতের পক্ষ থেকে জানানো হয় যে আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত সমস্ত যোগ্য শিক্ষকরা চাকরি করতে পারবেন। এরমধ্যেই অযোগ্যদের স্থান পূরণ করতে হবে। এরজন্য ৩১ মে-এর মধ্যে নয়া নিয়োগ প্রক্রিয়ার বিজ্ঞাপন দিতে হবে এবং ৩১ ডিসেম্বরের মধ্যে সমস্ত নিয়োগপ্রক্রিয়া সম্পন্ন করার নির্দেশ দিয়েছে আদালত।
সুপ্রিম নির্দেশে স্বস্তিতে মুখ্যমন্ত্রী
এই প্রসঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee) বলেন, ডিসেম্বর পর্যন্ত একটা সময় পাওয়া গেল। এটা সত্যিই বড় স্বস্তি। আমরা ভাবছিলাম শিক্ষকদের মাইনে দেব কীভাবে। কিন্তু আদালতের নির্দেশে আমরা তাঁদের বেতন দিতে পারব। অনেকেই বলছেন এই মামলা আমরা ২০২৬ পর্যন্ত টানব। কিন্তু না, তা হবে না, তার আগেই আমরা এই সমস্যার সমাধান করে নেব। একটু অপেক্ষা করুন।
দেখুন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য
সুপ্রিম কোর্টের নির্দেশ
এদিনের মামলায় সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জীব খান্না বলেছেন, ২৬ হাজারের মধ্যে যাঁরা অযোগ্য অর্থাৎ টেন্টেড বা দাগি তাঁদের সনাক্ত করা হয়ে গিয়েছে। তাঁরা বাদে বাকি যাঁরা রয়েছেন তাঁদের চাকরিতে আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত বহাল রাখা হয়েছে। তাঁরাই একমাত্র বেতন পাবেন বলে নির্দেশ দিয়েছে আদালাত।
(The above story first appeared on LatestLY on Apr 17, 2025 05:59 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

