Barabazar Fire: বড়বাজারে অগ্নিকাণ্ডে হতাহতদের পরিবারের জন্য আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের

মৃত্যুপূরীতে পরিণত হয়েছে বড়বাজারের মেছুয়া ফলপট্টি এলাকার জনপ্রিয় হোটেলটি। এখনও পর্যন্ত এই অগ্নিকাণ্ডের মৃত্যু হয়েছে ১৪ জনের।

Barabazar Fire: বড়বাজারে অগ্নিকাণ্ডে হতাহতদের পরিবারের জন্য আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের

মৃত্যুপূরীতে পরিণত হয়েছে বড়বাজারের মেছুয়া ফলপট্টি এলাকার জনপ্রিয় হোটেলটি। এখনও পর্যন্ত এই অগ্নিকাণ্ডের মৃত্যু হয়েছে ১৪ জনের। আহত হয়েছেন ১২ জন। এই মর্মান্তিক দুর্ঘটনা নিয়ে ইতিমধ্যেই রাজ্য সরকারের তরফ থেকে আর্থিক সাহায্যের ঘোষণা করা হয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee) সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে জানিয়েছেন মৃতদের পরিবারকে ২ লক্ষ টাকা করে আর্থিক সাহায্য দেওয়া হবে এবং আহতদের দেওয়া হবে ৫০ হাজার টাকা। সেই সঙ্গে এই ঘটনার জন্য তদন্তের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী।

দীঘা থেকে বড়বাজার অগ্নিকাণ্ডের পর্যবেক্ষণ করছেন মুখ্যমন্ত্রী

বর্তমানে দীঘায় জগন্নাথ মন্দিরের উদ্বোধনী অনুষ্ঠানে রয়েছেন তিনি। কিন্তু সেখানবে থেকেও অগ্নিকাণ্ড সংক্রান্ত সমস্ত খবরাখবর রাথছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি লিখেছেন, বড়বাজারের হোটেলে দুর্ভাগ্যজনক অগ্নিকা্ণ্ডের পর্যবেক্ষণ প্রতিনিয়ত করে যাচ্ছি। এখনও পর্যন্ত ৯৯ জনকে উদ্ধার করা হয়েছে। স্থানীয় জনগন দমকল বাহিনী ও পুলিশকে যথাসাধ্য সহযোগীতা করেছেন। তাঁদের জন্যই অনেককে সুরক্ষিতভাবে উদ্ধার করা হয়েছে। তবে কয়েকজনের আগুনে পুড়ে বা শ্বাসরোধের কারণে মৃত্য হয়েছে।

দেখুন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পোস্ট

হোটেল মালিকের বিরুদ্ধেই উঠছে অভিযোগের আঙুল

এদিকে এই অগ্নিকাণ্ডে হতাহতের কারণ হিসেবে হোটেল মালিককেই দুষছেন স্থানীয় বাসিন্দারা। জানা যাচ্ছে, অর্থের দাপটে হোটেলটি বেআইনিভাবে সম্প্রসারণ করছিলেন মালিক। আর সেই সম্প্রসারণ ও মডিফিকেশনের কারণেই অনেক মানুষ হোটেল থেকে বেরোতে না পারায় মৃত্যু হয়েছে। এমনকী দমকল বাহিনীকেও আগুন নেভাতে গিয়ে বেশ বেগ পেতে হয়েছিল।

(The above story first appeared on LatestLY on Jan 01, 1970 05:30 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).