Rajeev Kumar: রাজীব কুমারের খোঁজে তল্লাশি জারি, প্রাক্তন নগরপালের স্ত্রীকে ফের জিজ্ঞাসাবাদ CBI-র
এখনও 'পলাতক' কলকাতার পুলিশ কমিশনার রাজীব কুমার (Rajeev Kumar)। তাঁর নাগাল পেতে মরিয়া সিবিআইও (CBI)। কলকাতাসহ রাজ্যের অন্য জায়গায় তারা তল্লাশি চালাচ্ছে। রবিবারও শহরের বিভিন্ন জায়গায় তল্লাশি চালান কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার অফিসাররা। ২৪ ঘণ্টার খবরে প্রকাশ, কেন্দ্রীয় তদন্ত সংস্থার ৫ দল হানা দিচ্ছে শহরের বিভিন্ন জায়গায়। দুপুরে ৩৪ পার্কস্ট্রিটে রাজীব কুমারের কোয়ার্টারে ফের হানা দেয় সিবিআই দল। প্রায় পনেরো মিনিট ধরে জিজ্ঞাসাবাদ করা হয় রাজীবের স্ত্রী সঞ্চিতা কুমারকে(Sanchita Kumar)। এরপর সেখান থেকে বেরিয়ে মা ফ্লাইওভার ধরে সল্টলেকের দিকে রওয়া হয় ওই দল। অন্যদিকে আলিপুরের বডিগার্ড লাইনেও চলে খানাতল্লাশি।
কলকাতা, ২২ সেপ্টেম্বর : এখনও 'পলাতক' কলকাতার পুলিশ কমিশনার রাজীব কুমার (Rajeev Kumar)। তাঁর নাগাল পেতে মরিয়া সিবিআইও (CBI)। কলকাতাসহ রাজ্যের অন্য জায়গায় তারা তল্লাশি চালাচ্ছে। রবিবারও শহরের বিভিন্ন জায়গায় তল্লাশি চালান কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার অফিসাররা। ২৪ ঘণ্টার খবরে প্রকাশ, কেন্দ্রীয় তদন্ত সংস্থার ৫ দল হানা দিচ্ছে শহরের বিভিন্ন জায়গায়। দুপুরে ৩৪ পার্কস্ট্রিটে রাজীব কুমারের কোয়ার্টারে ফের হানা দেয় সিবিআই দল। প্রায় পনেরো মিনিট ধরে জিজ্ঞাসাবাদ করা হয় রাজীবের স্ত্রী সঞ্চিতা কুমারকে(Sanchita Kumar)। এরপর সেখান থেকে বেরিয়ে মা ফ্লাইওভার ধরে সল্টলেকের দিকে রওয়া হয় ওই দল। অন্যদিকে আলিপুরের বডিগার্ড লাইনেও চলে খানাতল্লাশি।
কলকাতার প্রাক্তন নগরপাল তথা বর্তমান এডিজি সিআইডি (ADG-CID) রাজীব কুমারের খোঁজ পেতে তাঁর ঘনিষ্টদের দফায় দফায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। শনিবার সিবিআইয়ের পক্ষ থেকে একটি চিঠি দেওয়া হয়েছে ডিসি পোর্ট মির ওয়াকার রেজ়াকেও। বেশ কয়েকজন বড় ব্যবসায়ীর উপরেও নজর রয়েছে গোয়েন্দাদের। রয়েছে একটি ট্রাফেল এজেন্সির নামও। তাঁরা মনে করছেন রাজীব কুমারকে গা ঢাকা দিতে সাহায্য করছেন ওরাই। আরও পড়ুন: NRC নিয়ে গুজব ছড়াচ্ছেন দিলীপ ঘোষ, ওর বিরুদ্ধে মামলা রুজু হোক : মহম্মদ সেলিম
সারদাকাণ্ডে (Sarada Case) কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনার রাজীব কুমারকে (Rajeev Kumar) হেফাজতে নিতে চাইছে সিবিআই (CBI)। যদিও রাজীব কুমারের খোঁজ নেই। শনিবার আলিপুর আদালত রাজীব কুমারের আগাম জামিনের আবেদন খারিজ করে দিয়েছে। তাই রবিবার যথেষ্ট তৎপরতা চোখে পড়েছে সিবিআই দফতরে। আজ একযোগে সিবিআই-এর ৫টি টিম সিজিও কমপ্লক্সে থেকে বেরিয়ে শহরের বিভিন্ন জায়গায় রাজীব কুমারের খোঁজে হানা দিয়েছে।
(The above story first appeared on LatestLY on Sep 22, 2019 04:04 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

