Canning: চাকরি যাওয়ার খবর পেতেই বাড়িতে পাওনাদারদের হানা, অপমানে আত্মহত্যার চেষ্টা ক্যানিংয়ের শিক্ষিকার

সুপ্রিম কোর্টের নির্দেশে ২৬ হাজার চাকরিহারাদের মধ্যে রয়েছেন ক্যানিংয়ের রায় বাঘিনী হাইস্কুলের ইতিহাসের শিক্ষিকা রুম্পা সিংয়ের।

Canning: চাকরি যাওয়ার খবর পেতেই বাড়িতে পাওনাদারদের হানা, অপমানে আত্মহত্যার চেষ্টা ক্যানিংয়ের শিক্ষিকার
Photo Credit Pixbay

সুপ্রিম কোর্টের নির্দেশে ২৬ হাজার চাকরিহারাদের মধ্যে রয়েছেন ক্যানিংয়ের (Canning) রায় বাঘিনী হাইস্কুলের ইতিহাসের শিক্ষিকা রুম্পা সিংয়ের। খবর প্রকাশ্যের আসার পর থেকেই পায়ের তলার মাটি সরে যায় তাঁর। এরমধ্যেই আত্মীয়-স্বজন, পাড়ায় প্রতিবেশী ও পাওনাদারদের মধ্যেও খবর ছড়িয়ে গিয়েছে। স্বামীর চিকিৎসার জন্য কিছু টাকা ধার হয়েছিল তাঁর। এই খবর পেয়ে তাঁরাও হাজির হয় বাড়িতে। টাকা ফেরতের দাবি জানায়। এই অবস্থায় বাধ্য হয়ে রুম্পা সিং আত্মহত্যার পথ বেছে নিলেন।

আত্মহত্যার চেষ্টা করলেন শিক্ষিকা

গতকাল কার্যত মানসিকভাবে বিপর্যস্ত হয়েই আত্মহত্যা করার চেষ্টা করেন তিনি। তখনই প্রতিবেশী, বাড়ির মালিক তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। ঘটনার তদন্তে নেমে পুলিশের হাতে আসে একটি সুইসাইট নোট। সেখানে তিনি লিখেছিলেন, চাকরি যাওয়ার পর থেকেই কীভাবে মানসিকভাবে চাপ আসছিল তাঁর ওপর। সেই কারণে তিনি আত্মহত্যা করতে চেয়েছেন।

তদন্ত শুরু করেছে পুলিশ

যদিও প্রতিবেশীদের তৎপরতায় তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়ার কারণে এ যাত্রায় বেঁচে ফিরেছেন ওই শিক্ষিকা। সুইসাইড নোটে পাওনাদারদের নাম ফোন নম্বরও লিখেছিলেন তিনি। সেটি হাতে পাওয়ার পর থেকেই অভিযুক্ত পাওনাদারদের খোঁজে তল্লাশি অভিযান শুরু করেছে পুলিশ।

(The above story first appeared on LatestLY on Apr 04, 2025 05:26 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).