Nimtita Station: নিমতিতা স্টেশনের কাছে রেললাইনে বোমাতঙ্ক, গ্রেফতার ২ যুবক, তদন্তে নেমছে পুলিশ

রেল স্টেশনের কাছে কালো প্লাস্টিক নিয়ে দুই যুবকের সন্দেহজনক আচরণ। আর তার থেকেই ছড়াল বোমাতঙ্ক।

Nimtita Station: নিমতিতা স্টেশনের কাছে রেললাইনে বোমাতঙ্ক, গ্রেফতার ২ যুবক, তদন্তে নেমছে পুলিশ
Bomb Threat, Representational Image (Photo Credit: File Photo)

রেল স্টেশনের কাছে কালো প্লাস্টিক নিয়ে দুই যুবকের সন্দেহজনক আচরণ। আর তার থেকেই ছড়াল বোমাতঙ্ক। বৃহস্পতিবার সুতির সামশেরগঞ্জ থানা এলাকার নিমতিতা স্টেশনের কাছে দফাহাট ছাঁটকাটা এলাকার সামনের রেললাইনে ঘটনাটি ঘটে। স্থানীয়দের থেকে খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে যায় রেল পুলিশ ও সুতি থানার পুলিশ। ইতিমধ্যেই ওই দুই যুবককে গ্রেফতার করা হয়েছে। অভিযুক্তরা মদন কুণ্ডু ও সাগর বিশ্বাস। দুজনেই স্থানীয় এলাকার বাসিন্দা বলে জানা যাচ্ছে। যদিও ওই কালো ব্যাগ থেকে বোমা উদ্ধার হয়েছে কিনা, সেই বিষয়ে এখনও কিছু জানা যায়নি।

পুলিশসূূত্রে খবর, রেললাইনে সন্দেহজনকভাবে কালো প্লাস্টিকের ব্যাগ নিয়ে চলাফেরা করছিল মদন ও সাগর। তারপর আচমকাই ব্যাগটি রেললাইনের ধারে রেখে পালাতে যায় তাঁরা। তখনই স্থানীয় বাসিন্দারা তাঁদের ধরে ফেলে এবং পুলিশে খবর দেয়। ঘটনাস্থলে পুলিশ এসে তাঁদের গ্রেফতার করে এবং ওই ব্যাগটিও উদ্ধার করে। যদিও ব্যাগে বোমা ছিল কিনা, সেই বিষয়ে এখনও কিছু জানা যায়নি। এদিকে এলাকায় বোমাতঙ্কের খবর ছড়ানোর বেশ কিছুক্ষণ ট্রেন চলালচল ব্যহত হয়। ঘন্টাখানেক দাঁড়িয়ে থাকে বারহাড়োয়া আজিমগঞ্জ প্যাসেঞ্জার।

প্রসঙ্গত, ২০২১ সালে এই নিমতিতা স্টেশনেই ভয়াবহ বিস্ফোরণ হয়েছিল। সেই সময় তৎকালীন শ্রম প্রতিমন্ত্রী ও বর্তমান জঙ্গিপুরের বিধায়ক জাকির হোসেন ট্রেন ধরতে এসেছিলেন। সেই সময়ই গুরুতর আহত হন তিনি। সেই ঘটনার এখনও তদন্ত করছে এনআইএ। ফলে আবারও সেই ঘটনার পুনরাবৃত্তি হচ্ছে কিনা, সেই বিষয়ে তদন্ত করছে পুলিশ।

(The above story first appeared on LatestLY on Dec 26, 2024 09:28 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).