Prophet Remarks Row in Howrah: 'পাপ করল বিজেপি, কষ্ট করবে জনগণ?; হাওড়ায় হিংসার ঘটনায় কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
হাওড়ার (Howrah) বিভিন্ন জায়গায় হিংসার ঘটনায় কড়া বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। কোনও রকম হিংসাত্মক ঘটনা বরদাস্ত করা হবে না বলেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি। তাঁর দাবি, বিজেপির (BJP) করা পাপের কারণে মানুষ কেন ভুগবে? আজ সকালে তিনি টুইটে লেখেন, "আগেও বলেছি, দুদিন ধরে হাওড়ার জনজীবন স্তব্ধ করে হিংসাত্মক ঘটনা ঘটানো হচ্ছে। এর পিছনে কিছু রাজনৈতিক দল আছে এবং তারা দাঙ্গা করাতে চায়। কিন্তু এসব বরদাস্ত করা হবে না এবং এ সবের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা হবে। পাপ করল বিজেপি, কষ্ট করবে জনগণ?"
কলকাতা, ১১ জুন: হাওড়ার (Howrah) বিভিন্ন জায়গায় হিংসার ঘটনায় কড়া বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। কোনও রকম হিংসাত্মক ঘটনা বরদাস্ত করা হবে না বলেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি। তাঁর দাবি, বিজেপির (BJP) করা পাপের কারণে মানুষ কেন ভুগবে? আজ সকালে তিনি টুইটে লেখেন, "আগেও বলেছি, দুদিন ধরে হাওড়ার জনজীবন স্তব্ধ করে হিংসাত্মক ঘটনা ঘটানো হচ্ছে। এর পিছনে কিছু রাজনৈতিক দল আছে এবং তারা দাঙ্গা করাতে চায়। কিন্তু এসব বরদাস্ত করা হবে না এবং এ সবের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা হবে। পাপ করল বিজেপি, কষ্ট করবে জনগণ?"
পয়গম্বরকে ( Prophet Muhammad)নিয়ে সাসপেন্ড হওয়া বিজেপি বিজেপি নেত্রী নুপূর শর্মার (Nupur Sharma) আপত্তিজনক মন্তব্যের প্রতিবাদে বৃহস্পতিবার হাওড়ার বিভিন্ন এলাকায় অশান্তি শুরু হয়েছে। বৃহস্পতিবার ১১ ঘণ্টা কোনা এক্সপ্রেসওয়ে অপরোধ করে রাখা হয়। গতকালও উলুবেড়িয়া, ডোমজুর, , ধূলাগড়, আন্দুল, সলপ-সহ বিভিন্ন এলাকায় হিংসা হয়। পুলিশ গাড়ি ও কিয়স্কে আগুন লাগিয়ে দেওয়া হয়। জনতাকে ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাসের শেল ছোড়ে পুলিশ। করা হয় লাঠিচার্জও। অশান্তি ঠেকাতে ইতিমধ্যেই ১৪৪ ধারা জারি করা হয়েছে উত্তেজনাপ্রবণ এলাকাগুলিতে। সোমবার পর্যন্ত ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখার নির্দেশ দিয়েছে নবান্ন।
আগেও বলেছি, দুদিন ধরে হাওড়ার জনজীবন স্তব্ধ করে হিংসাত্মক ঘটনা ঘটানো হচ্ছে । এর পিছনে কিছু রাজনৈতিক দল আছে এবং তারা দাঙ্গা করাতে চায়- কিন্তু এসব বরদাস্ত করা হবে না এবং এ সবের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা হবে। পাপ করল বিজেপি, কষ্ট করবে জনগণ?
— Mamata Banerjee (@MamataOfficial) June 11, 2022
শনিবার সকালেও অশান্তি ছড়ায় হাওড়ার পাঁচলায়। অশান্তি আটকাতে হাওড়া, উলুবেড়িয়ার রেলস্টেশন, জাতীয় সড়ক ও সংলগ্ন এলাকায় ১৪৪ ধারা জারি বাড়িয়ে বুধবার পর্যন্ত করা হয়েছে। পাশাপাশি উলুবেড়িয়ায় জমায়েত-অবরোধ নিষিদ্ধ করা হয়েছে।
(The above story first appeared on LatestLY on Jun 11, 2022 01:24 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

